দোলের দিন দীঘার জগন্নাথ ধাম দর্শনের বিশেষ সময়সূচি
কিউ ইন্ডিয়া বাংলা :- দূর দুরান্ত থেকে আসা পর্যটক এবং স্থানীয় ভক্তদের জন্য দীঘার জগন্নাথ ধাম দর্শনের পরিবর্তিত সময়সূচী ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ । আগামী তিন মার্চ চন্দ্রগ্রহণ এর কারণে মন্দিরের গর্ভগৃহ দর্শনের জন্য সাময়িক ভাবে সময়সূচি পরিবর্তন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দোলের দিন ভক্তরা সকাল ৬টা থেকে বিকেল ৩টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর দর্শন করতে পারবেন।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে চন্দ্রগ্রহণের পবিত্রতা ও ধর্মীয় বিধি মেনে মন্দিরের গর্ভগৃহ ও দর্শন ব্যবস্থায় সাময়িক পরিবর্তন আনা হয়েছে। গ্রহণ জনিত আচার পালনের জন্য বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দিরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে । এই সময় মন্দিরে শুদ্ধিকরণ ও বিশেষ ধর্মীয় আচার সম্পন্ন করা হবে। আবার সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত ভক্তদের জন্য মন্দির খোলা থাকবে । আবার রাত নটার পর নিয়মিত আসার অনুষ্ঠান শেষে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হবে। মন্দির কর্তৃপক্ষ আগত পর্যটক ও ভক্তদের পরিবর্তিত সময়সূচি মেলে পরিকল্পনা করে মন্দির দর্শনে আসার অনুরোধ জানিয়েছে।
জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির অন্যতম সদস্য রাধারমন দাস বলেন, উদ্বোধনের পর প্রথমবার দ্বিঘাত জগন্নাথ মন্দির গৌর পূর্ণিমা ও হোলির উদযাপনের মাধ্যমে দিব্য আশীর্বাদে ধন্য হচ্ছে । মার্চের তিন তারিখের চন্দ্রগ্রহণ এর প্রেক্ষিতে পুরীর জগন্নাথ মন্দির ও ইসকন মায়াপুরের ন্যায় আমরা বৈষ্ণব প্রথা কঠোরভাবে অনুসরণ করে মন্দিরের সময়সূচি নির্ধারণ করেছি ।
