Vishwakarma Puja holiday : রাজ্যে বিশ্বকর্মা পুজোর ছুটির দিনবদল, নবান্নে অঞ্জলি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, বামেদেরও আমন্ত্রণ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদল করল নবান্ন (Vishwakarma Puja holiday)। ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ছুটি থাকবে ১৮ সেপ্টেম্বর শুক্রবার (Vishwakarma Puja holiday)। ওইদিনই নবান্নে অঞ্জলি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের গণেশ পুজোর সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,(Vishwakarma Puja holiday) শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন তিনি নবান্নে পুজোর অঞ্জলি দেবেন। (Vishwakarma Puja holiday)একই সঙ্গে বামেদের অঞ্জলি দেওয়ার আমন্ত্রণও জানান তিনি।
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিথি অনুসারে ১৮ সেপ্টেম্বর শুক্রবারই বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja holiday)। তাই ওই দিন রাজ্যের সমস্ত সরকারি দফতর, স্থানীয় সংস্থা, পর্ষদ, নিগম এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে (Vishwakarma Puja holiday)।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মন্তব্য, (Vishwakarma Puja holiday)”গণেশ পুজো মহারাষ্ট্রের বলে বাংলায় কেন হবে, এমন প্রশ্ন তোলা হচ্ছে। সকলেই ভারতীয় হিন্দু এবং আঞ্চলিক বিভাজনের কোনও প্রাচীর থাকা উচিত নয়।” পুজো নিয়ে কটাক্ষের জবাবে তিনি বলেন, পুজোর কথা বলায় বিশেষ করে কমিউনিস্টদের মধ্যে দুঃখ ও রাগ তৈরি হয়েছে (Vishwakarma Puja holiday)।
মহাকরণ থেকে নবান্নে সচিবালয় স্থানান্তরের পর থেকেই পূর্ত দফতরের উদ্যোগে প্রতি বছর বিশ্বকর্মা পুজো হয়। এবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তা অন্য মাত্রা পেতে চলেছে।
