MUKESH KUMAR : দলীপে বাজিমাতের পুরস্কার, কাউন্টি খেলতে ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন বাংলার মুকেশ কুমার
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলার পেসার মুকেশ কুমার (MUKESH KUMAR)। কাউন্টি ক্রিকেটের শেষ দুটি ম্যাচের জন্য তাঁকে সই করাল নটিংহ্যামশায়ার।
সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নটিংহ্যামশায়ার। এই প্রথম ভারতের বাইরে কোনও ঘরোয়া ক্রিকেটে খেলবেন মুকেশ (MUKESH KUMAR)। সম্প্রতি ১৪ বছর পর পূর্বাঞ্চলকে দলীপ ট্রফি জিতিয়েছেন তিনি। ভারতের হয়ে ৩ টি টেস্ট সহ ২৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩২ উইকেট রয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটে ৬১ ম্যাচে ২৩৩ উইকেট, ১০ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন (MUKESH KUMAR) ।
নতুন ক্লাবে সই করে মুকেশ বলেন, “মরসুমের গুরুত্বপূর্ণ সময়ে নটিংহ্যামশায়ারে যোগ দিতে পেরে আনন্দিত। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে নিজেকে পরীক্ষা করতে চাই। দলের জন্য সেরাটা উজাড় করে দেব।” শোনা যাচ্ছে, মহম্মদ শামিকেও কোনও কাউন্টি ক্লাব সই করাতে পারে।
ইংল্যান্ডের কন্ডিশনে লাল বলে আগে কখনও খেলেননি মুকেশ। এই সুযোগ তাঁর কেরিয়ারে নতুন দরজা খুলে দেবে বলেই মনে করছে ক্রিকেট মহল।
