আজকের দিনেতিলোত্তমা

বিদ্যুৎ বিভ্রাটে আর আটকাবে না মেট্রো !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা -দেশের মধ্যে প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আনুষ্ঠানিকভাবে কলকাতা মেট্রো উদ্বোধন করেছিলেন । তৎকালীন রেলমন্ত্রী গনিখান চৌধুরীকে প্রধানমন্ত্রীর পাশে দেখা গিয়েছিল। কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে শুরু করে গঙ্গা পেরিয়ে হাওড়ার সঙ্গে যোগাযোগ, কলকাতার প্রযুক্তি নগরী সল্টলেক সেক্টর ফাইভ , কালীঘাট থেকে দক্ষিণেশ্বর এবং সাম্প্রতিক কালে কলকাতা বিমানবন্দর পর্যন্ত শহরের মেট্রো পরিষেবা বিস্তার লাভ করেছে। রুট সম্প্রসারণের কাজ অনেক জায়গায় চলছে।

মেট্রোর গতিপথের সম্প্রসারণের সঙ্গে বিরাট একটি সমস্যার সমাধানে নতুন ইতিহাস সৃষ্টি করলো কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো সূত্রে খবর ,এবার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও মেট্রোর চাকা থামবে না । নিজস্ব পাওয়ার গ্রিড তৈরি করেছে তারা । কোন কারনে যদি বিদ্যুৎ বিভ্রাট ঘটে নিজস্ব মাইক্রোগ্রিড দিয়ে এবার তাকে মোকাবিলা করা যাবে । আপাতত ব্লু লাইনে দমদম থেকে টালিগঞ্জ স্টেশন অব্দি এই ব্যাটারী চালিত গ্রিড কাজ করবে , পরবর্তীতে ধাপে ধাপে কলকাতা মেট্রোর লাইনের বাকি অংশেও এই ব্যবস্থা চালু করা হবে । এই গ্রিড একদিকে যেমন বিদ্যুৎ বিভ্রাটের মোকাবেলা করবে অন্যদিকে খরচ ও সাশ্রয় করবে। গরমকালে যে সময় গুলিতে বিদ্যুতের চাহিদা সবথেকে বেশি তাকে তখন পুরোটা সিইএসসির কাছ থেকে কিনতে হবে না । তখনো বিদ্যুৎ সরবরাহ হবে এই মাইক্রো গ্রিড থেকে । মেট্রো কর্তৃপক্ষের দাবি সারারাত যার হওয়ার পর সকালের পিক আওয়ারে এই ব্যাটারির মাধ্যমে মেট্রোরেল চলবে। এছাড়া শীতকালের থেকে গরমকালে এই ব্যাটারি আরো বেশি পরিমাণে সচল থাকবে।

গঙ্গার তলা দিয়ে মেট্রো চালু করার ঐতিহাসিক কীর্তির পর নিজস্ব পাওয়ার ব্যাকআপ তৈরি করে নতুন ইতিহাস তৈরি করল কলকাতা মেট্রো । এই উদ্যোগের ফলে মেট্রোর খরচ অনেকটাই কমে যাবে। এবার এটাই দেখার কত তাড়াতাড়ি মেট্রো কর্তৃপক্ষ এই ব্যবস্থা সমস্ত স্টেশনে চালু করতে পারে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *