আজকের দিনেভারত

দেশজুড়ে ১ এপ্রিল থেকে টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধের পথে কেন্দ্র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দেশ জুড়ে জাতীয় সড়কের উপর টোল প্লাজাগুলিতে নগদ টাকায় লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা করছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া । এই প্রস্তাবটি কার্যকর হয়ে গেলে আগামী ১লা এপ্রিল থেকে সম্পূর্ণ ডিজিটাল পেমেন্ট মাধ্যম চালু হয়ে যাবে টোল প্লাজা গুলিতে ।

নিয়মটি কার্যকর হলে টোল প্লাজা পার হলে গাড়িগুলিকে টোল জমা দিতে হবে ফাস্ট ট্র্যাগ অথবা ইউপিআই এর মাধ্যমে । মূলত জাতীয় সড়কের উপর যানজট কমানো যাত্রার পথ আরো দ্রুত ও মসৃণ করার লক্ষ্যে এই সিদ্ধান্তের পরিকল্পনা করা হয়েছে । পরিকল্পনা অনুযায়ী জাতীয় সড়কের টোল প্লাজা শুধুমাত্র ডিজিটাল টোল পেমেন্ট করা যাবে এর ফলে গোটা দেশে টোল ব্যবস্থা একটি সার্ভারের সঙ্গে জুড়ে যাবে এবং ইলেকট্রনিক্স টোল ব্যবস্থা আরো শক্তিশালী হবে।

পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে ফাস্টট্যাগ ব্যবহারের হার ৯৮ শতাংশের বেশি হয়েছে । যা দেশের টোল ব্যবস্থার বড়সড়ো পরিবর্তন এনেছে । বর্তমানে অধিকাংশ জায়গায় ফাস্টট্যাগ এর মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়। বর্তমানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সাথে সাথে নগদে টোল দেওয়া চালু আছে। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে পুরোপুরি ভাবে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালু হয়ে যাবে।
দেশজুড়ে ১১৫০টির বেশি টোল প্লাজায় রয়েছে। ক্যাশ লেনদেন করতে গেলে বেশ খানিকটা সময় খরচ হয়।ফলে, রাস্তায় গাড়ির লাইন পড়ে যাচ্ছে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। এই সিদ্ধান্ত কার্যকর হলে টোল প্লাজায় দীর্ঘ লাইনের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। খুচরো টাকা দেওয়া বা হাতে রশিদ নেওয়ার ঝামেলা থাকবে না।

এই পরিস্থিতিতে যাত্রীদের আগেভাগেই প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। সম্পূর্ণ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হওয়ার পর কোনো গাড়ি যদি পেমেন্ট সম্পন্ন করতে অক্ষম হয় সেক্ষেত্রে মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *