আজকের দিনেতিলোত্তমা

জামিন পেয়েই অভিনেত্রী মিমিকে আইনি নোটিশ পাঠালেন তনয় শাস্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বনগাঁর সেই বিচিত্রা অনুষ্ঠান কাণ্ডে নয়া মোড়। অনুষ্ঠানে হেনস্থা হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই ঘটনার পর অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। জেল থেকে ছাড়া পেয়েই অভিনেত্রীকে হুঁশিয়ারি তনয়ের । অকারনে জেলে পাঠানোর জন্য ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও অনুষ্ঠানের জন্য মিমিকে দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ।
গত জানুয়ারি মাসের শেষের দিকে ২৫ তারিখে বনগায় একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী । অভিনেত্রী সেই সময় অভিযোগ করেছিলেন অনুষ্ঠানের আয়োজক তনয় মাঝপথে স্টেজ থেকে নামিয়ে দিয়েছিলেন এবং অবভ্য আচরণ করেছিলেন । অন্যদিকে তনয়ের দাবি ছিল মিমি নির্দিষ্ট সময়ে আসেননি । তিনি যখন স্টেজে ওঠেন তখন প্রায় রাত বারোটা, যার ফলে পুলিশি নিয়ম অনুযায়ী অনুষ্ঠান বন্ধ করতে হয়েছিল তাকে।।

জামিন অযোগ্য দাঁড়ায় মামলা হয় তনয় শাস্ত্রী কে এক সপ্তাহেরও বেশি সময় জেল হেফাজতে থাকতে হয়েছিল । কাকতালীয়ভাবে গত ১১ই ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিনে তিনি জেল থেকে ছাড়া পান । জেল থেকে বেরিয়েই তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন তিনি এর শেষ দেখে ছাড়বেন । সেই কথা মতই তিনি এবার কুড়ি লক্ষ টাকার মানহানির মামলা ও অনুষ্ঠানে দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরতের আবেদন করলেন অভিনেত্রী মিমির বিরুদ্ধে ।

এখনো অবধি তনয় শাস্ত্রীর পাঠানো আইনি নোটিশ প্রসঙ্গে মিমি চক্রবর্তী কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *