আজকের দিনেবাংলার আয়না

ছাগলকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পোখড়িয়া এলাকাতে দু’জন ভাইয়ের মধ্যে ছাগলকে কেন্দ্র করে বচসা থেকে মারামারি হয়। এই ঘটনায় পরবর্তীতে অভিযোগ দায়ের করা হয় স্হানীয় থানায়। জানা গেছে, দু’জনের মাঝের বিরোধ শুরু হয়েছিল যখন একটি ছাগল ভুট্টা জমিতে ঢুকে গিয়ে তা খেয়ে ফেলেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। তারপর কথাবার্তা দ্রুত উত্তেজনার দিকে গড়িয়ে এক ভাই অপরকে আক্রমণ করে। অভিযুক্ত ব্যক্তি তাঁর সৎ দাদাকে ধরে পেটে ছুরি দিয়ে গুরুতরভাবে আহত করে। এরপর অভিযুক্তের ছেলে এবং মেয়ে তাঁকেও আঘাত করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় আহত দাদাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত শুরু করে। গুরুতর হামলার ঘটনার পর অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে। এখন পুলিশ ও স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করছে এবং পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *