আজকের দিনেগ্রীন রুম

সিনেমা বা ওয়েব সিরিজে ইচ্ছামত বলা যাবে না “খামোশ”, আদালতের দ্বারস্থ শত্রুঘ্ন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সিনেমার কিছু সংলাপ মূল সিনেমার জনপ্রিয়তা থেকেও বেশি ছাপিয়ে যায় । লোকে সিনেমার নাম ভুলে গেলেও সেই সংলাপটি মনে রাখেন।১৯৭৮ সালে “বিশ্বনাথ” ছবিতে গুরুগম্ভীর গলায় শত্রুঘ্ন সিনহা সংলাপ বলেছিলেন “খামোশ” । সিনেমার কথা মানুষ ভুলে গেলেও তার এই বিখ্যাত সংলাপটি মানুষের কানে বাজে এখনো । সাধারণ মানুষের গল্প আড্ডা থেকে শুরু করে বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজেও এই সংলাপ আজও ব্যবহার হয় । ঠিক এই বিষয়টিতেই আপত্তি তুলেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা তথা আসানসোল কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা । তার অনুমতি ছাড়া যেন এই সংলাপ কোন সিনেমা বা ওয়েব সিরিজে না ব্যবহার হয় তারই জন্য আদালতের দ্বারস্থ হলেন এই অভিনেতা । বোম্বে হাইকোর্টে এই বিষয়ে তিনি মামলা দায়ের করেছেন । তার পুত্র লভ সিনহা নিজের উদ্যোগে আদালতে মামলাটি নথিভুক্ত করেন ।

অভিনেতার অভিযোগ তার সংলাপ ছাড়াও তার ছবি, কণ্ঠস্বর প্রতিনিয়ত বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার করা হয়ে আসছে। আর সেই সব কনটেন্ট বাণিজ্যিকভাবে ও দারুন ব্যবসা করছে। বলিউডের এই প্রবীণ অভিনেতা আদালতে জানিয়েছেন তার সংলাপ, ছবি ও কণ্ঠস্বর যেসব সিনেমা ও ওয়েব সিরিজে ব্যবহার করা হচ্ছে তাদের নির্মাতারা তার থেকে কোন অনুমতি নেন না । এই বিষয়টি তিনি আটকাতে চান । মামলায় মেটা ,এক্স , গুগল সহ বিভিন্ন ই-কমার্স সংস্থা ও ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং টেলিকম বিভাগের নাম ও উল্লেখ করা হয়েছে।

কোন সংস্থা বা কোন ব্যক্তি যাতে তার অনুমতি ছাড়া “খামোশ” শব্দটি ব্যবহার করতে না পারে সে বিষয়ে আদালতের সাহায্য চেয়েছেন এই অভিনেতা । এমনকি তিনি ২০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *