আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

কলকাতায় জোড়া নাবালিকা নির্যাতন, গ্রেফতার প্রতিবেশী কিশোররা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কলকাতায় একই দিনে সামনে এল নাবালিকা নির্যাতনের দুই ভয়াবহ অভিযোগ। একটি ঘটনা ঘটেছে বাগুইআটি এলাকায়, অন্যটি কসবাতে। দুই ক্ষেত্রেই অভিযুক্ত প্রতিবেশী একটিতে একাধিক কিশোর, অন্যটিতে এক ব্যক্তি।

বাগুইআটির ঘটনায় অভিযোগ, বছর এগারোর এক স্কুলছাত্রী বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। মেয়ের আচরণে অস্বাভাবিকতা দেখে সন্দেহ হয় মায়ের। বিষয়টি খতিয়ে দেখতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অভিযোগ, তাকে লাগাতার যৌন নির্যাতন করা হয়েছে। রবিবার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী পাঁচ কিশোরকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ-সংক্রান্ত ধারার পাশাপাশি পকসো আইনে মামলা রুজু হয়েছে। নাবালিকা ও অভিযুক্তদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তবে ঘটনাটি একাধিক ব্যক্তির দ্বারা সংঘটিত কিনা, অর্থাৎ গণধর্ষণ কিনা তা এখনও তদন্তে স্পষ্ট নয়। যেহেতু অভিযুক্তরা সকলেই ১৮ বছরের নীচে, তাই তাদের থানায় না রেখে জুভেনাইল প্রক্রিয়া অনুযায়ী সরকারি হোমে পাঠানো হয়েছে এবং বোর্ডে তোলা হয়েছে।

অন্যদিকে কসবা এলাকাতেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে। সেখানে এক নাবালিকাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে এবং হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দুই ঘটনায়ই তদন্ত চলছে। পুলিশ সূত্রে দাবি, চিকিৎসা রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *