টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবোয়ে
কিউ ইন্ডিয়া বাংলা :- বড় অঘটনের সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব । কলম্বোর প্রেমদাসের স্টেডিয়ামের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবোয়ে। এই হারের পর গ্রুপে তৃতীয় স্থানে নেমে গেল ট্রেভিস হেডরা ।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোট দেশগুলোর চমক অব্যাহত থাকলো । আগে নেপাল আমেরিকা নেদারল্যান্ডসের মতো দলগুলি বড় দলের বিরুদ্ধে ভালো খেলেছে । কিন্তু এবার মহা শক্তিধর অস্ট্রেলিয়াকে একদম হারিয়ে দিল জিম্বাবোয়ে । আজকের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান তোলে জিম্বাবোয়ে । জবাবে ১৪৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া । ২৩ রানে জয় পান সিকান্দার রাজারা ।
প্রথমে ব্যাট করতে নেমে নিয়ন্ত্রিতভাবে খেলা শুরু করে জিম্বাবোয়ের দুই ওপেনার। ব্রায়ান ব্রেনেট ৫৬ বলে ৬৪ এবং টি মারুমানি ২১ বলে ৩৫ রানের মূল্যবান ইনিংস খেলেন দলের জন্য । এর পরের দুই ব্যাটার রায়ান বার্ল ৩৫ ও অধিনায়ক সিকান্দার রাজা ২৫ রানের ইনিংস খেলেন । জিম্বাবোয়ের ইনিংসে মাত্র দুটি উইকেট পড়ে ।
দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট পান।
১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল অস্ট্রেলিয়া । কলম্বো প্রেমদাসা স্টেডিয়ামের ২২ গজের রানের দেখা পাননি ক্যাঙ্গারু বাহিনীর প্রথম চার ব্যাটার । জস ইংলিশ (৮) , ট্রেভিস হেড (১৭) , ক্যামেরন গ্রিন (০) ও টিম ডেভিড (০) রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান । গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশ কিছুটা প্রতিরোধ না করলে আরো কম রানে অলআউট হয়ে যেতে পারতো অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৩১ ও রেনশ ৬৫ রানে আউট হন শেষমেষ । মার্কাস স্টয়নিস আজকের ম্যাচে রান পাননি ।
জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ব্লেজিং মুজারাবানি । তিনটি উইকেট পান ব্র্যাড ইভান্স । চারটি উইকেট নিয়ে ম্যাচ ফেরার পুরস্কার পানও সেই ব্লেজিং মুজারাবানি ।
