আজকের দিনেখেলাতিলোত্তমা

Football : ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, যুবভারতীতেই নিজেদের ISL ম্যাচ খেলবে লাল হলুদ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ফের ইস্টবেঙ্গলের ঢাল হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আইএসএলে ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তিও হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত ধরেই। মমতার অনুরোধেই পরে ইস্টবেঙ্গলে বিনোয়োগ করেছিল ইমামি। ফের একবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যুবভারতী স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে লাল হলুদ শিবির ।

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানান এই স্টেডিয়াম ব্যবহারের জন্য কোনও ভাড়াই গুনতে হবে না ক্লাবকে। মঙ্গলবার এক ভিডিও বার্তার মাধ্যমে একথা জানিয়েছেন তিনি।

যুবভারতীতে ম্যাচ আয়োজনের বিপুল খরচের কথা মাথায় রেখে ইনভেস্টররা চেয়েছিলেন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আয়োজন করতে। সেই মতো ডার্বি ছাড়া বাকি ম্যাচের সূচিও প্রাথমিকভাবে কিশোর ভারতীতে ফেলা হয়েছিল। কিন্তু ইনভেস্টরদের সিদ্ধান্তে ঘোর আপত্তি ছিল লাল হলুদ শিবির এর কর্তাদের। তাঁদের যুক্তি ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের ক্লাব। লাখ লাখ সমর্থক দীর্ঘ সময় ধরে ISL ম্যাচের অপেক্ষায় থাকেন। কিশোর ভারতীর দর্শকাসন কম হওয়ায় সেখানে অগণিত সমর্থকদের একসঙ্গে খেলা দেখা সম্ভব নয়। কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছিলেন, “সমর্থকরা যদি মাঠে যেতে না পারেন, তবে আমাদের কর্মসমিতির সদস্যরাও মাঠে যাবেন না।” ইনভেস্টরদের সঙ্গে ক্লাবের মতপার্থক্য কার্যত প্রকাশ্যে চলে এসেছিল।

এরপর মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয় ইস্টবেঙ্গল ক্লাব। আর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিনা পয়সায় নিজেদের হোম ম্যাচ যুবভারতী স্টেডিয়ামে খেলার সুযোগ পাবে লাল হলুদ শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *