আজকের দিনেভারতরাজনীতি

Manipur : নতুন সরকার গঠনের পরও ফের অশান্তি মণিপুরে, বন্ধ নেট পরিষেবা….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মণিপুরে নতুন করে শুরু হয়েছে অশান্তি । রাজ্যের পাহাড়ি জেলা উখরুলে ফের সংঘর্ষে জড়িয়েছে কুকি-জো ও নাগা দুই গোষ্ঠী। নতুন করে সংঘর্ষ পরিস্থিতি দেখা দেওয়ায় সামাল দিতে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্ফু জারি করা হয়েছে । হিংসা বিধ্বস্ত এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী।

স্থানীয় সূত্রে খবর , গত ৮ ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা থেকে নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। জানা যাচ্ছে, নাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলার অভিযোগ ওঠে রবিবার। ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কুকি জনগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরাই এই হামলা চালিয়েছে। ওই উত্তেজনা ক্রমে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আকার নেয়। সরকারি হিসেব অনুযায়ী, রবিবার ও সোমবার মিলিয়ে প্রায় ৩০টি বাড়ি পুড়েছে। আবার কোনো কোনো জায়গায় গুলি চালানোর খবরও উঠে আসছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্ফু জারি ও ইন্টারনেট বন্ধের ঘোষণা করেছে প্রশাসন।

এই পরিস্থিতিতে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ইউম্নাম খেমচন্দ সিং দুই সম্প্রদায়ের কাছেই শান্তি ও সংযম বজায় রাখার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *