সপ্তাহান্তে শীতের আমেজ
কিউ ইন্ডিয়া বাংলা :- শীতের আসা যাওয়া চলতেই থাকছে। প্রতিমুহূর্তে ভেলকি দেখাচ্ছে শেষ হয়েও আবার ফিরে আসছে বারে বারে । গতকাল শনিবার ৭ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা অনেকটা নামতে শুরু করেছে। জানুয়ারি মাসের শেষের দিকে ঠান্ডা ধীরে ধীরে কমতে শুরু করেছিল কিন্তু ফেব্রুয়ারি মাস পরতেই আবার ফিরে এসেছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মূলত উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার জন্যই পারদ নিম্নগামী হচ্ছে । আগামী দুই তিন দিনে আবহাওয়ার বিশেষ কোন পরিবর্তন হবে না । তাপমাত্রা যে গত মাসে বৃদ্ধি পেয়েছিল কিছুটা তার কারণ হিসেবে জানা গিয়েছে পশ্চিম হিমালয়া এলাকার পরপর বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা । এটি দুর্বল হওয়ার পরেই সক্রিয় উত্তুরে হাওয়া আর সেই কারণে শীতের প্রত্যাবর্তন ।
আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে । বুধ বৃহস্পতিবারের দিকে কলকাতা তাপমাত্রা ১৬ ডিগ্রী তে পৌঁছাতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে । কলকাতা সহ দক্ষিণবঙ্গে কুয়াশার তেমন কোন সতর্কতা নেই । আর গোটা রাজ্যে বৃষ্টিও হবে না এখন জানিয়েছে আবহাওয়া দপ্তর।
