আজকের দিনেভারত

Train : চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে ওড়িশায় লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: বড়সড় দুর্ঘটনা এড়াল রেল । চেন্নাই সেন্ট্রাল থেকে নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। আজ বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি ওড়িশার জাখাপুরা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্বস্তির খবর একটাই, কেউ হতাহত হননি । জানিয়েছেন ইস্ট কোস্ট রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক রাউত। স্থানীয় সূত্রে খবর,  সকাল ৮ টা বেজে ৫১ মিনিট নাগাদ  দুর্ঘটনাটি ঘটে।

রেলমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, “জাখাপুরে একটা ছোট লাইনচ্যুতর ঘটনা ঘটেছে। চেন্নাই থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটা। কোনও প্রাণহানি হয়নি বা কেউ আঘাত পায়নি। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের অন্য কোচে স্থানান্তরিত করা হয়েছে। ছোটখাট লাইনচ্যুতি। রেল এই ঘটনায় হেল্পলাইন নম্বর চালু করেছে । হেল্পলাইন নম্বরটি হল 8114382367। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের টেকনিক্যাল টিম ও সিনিয়র আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রেললাইন শীঘ্রই স্বাভাবিক করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *