SIR নোটিশের শুনানিতে অসুস্থ রহিম নমির বাবা
কিউ ইন্ডিয়া বাংলা:- এস আই আর শুনানির নোটিশ পেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার রহিম নবির বাবা । ঘটনায় কমিশনের উদ্দেশ্যে ক্ষোভপ্রকাশ করেন জাতীয় দলের এই প্রাক্তন ফুটবলার।
এসআইআর নোটিশ পেয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে এসেছিল , এদের মধ্যে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছিল । এবার অসুস্থ হয়ে পড়লেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবির বাবা। ৯৫ বছরের বৃদ্ধ অশীথিপর সৈয়দ মাহবুবন নবিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। সেখানেই তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। বাবার অসুস্থতার জন্য নবি কমিশনকে দায়ী করেছেন। একরাশ ক্ষোভ দেখা যায় তার মধ্যে । নবির মত ভারতের হাই প্রোফাইল ফুটবলার এর বাবার এস আই আর শুনানিতে ডাক পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রহিম নবির বাবা ৯৫ বছর বয়সী সৈয়দ মাহবুবন নবি দীর্ঘ সময় ধরে বাংলার বাসিন্দা। তারপরেও কীভাবে তাঁর নামে এসআইআর শুনানির নোটিস আসে! সেই বিষয় শুনেই হতবাক হয়ে পড়েন পরিবারের অন্যান্য সদস্যরা । পরে ওই বৃদ্ধ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে পাণ্ডুয়ারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এই মুহূর্তে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন রহিম নবি। কলকাতা থেকে তিনি এদিন বাবাকে দেখতে পাণ্ডুয়ায় ছুটে আসেন। হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমকে জানান তিনি , “আমি ভারতের হয়ে ফুটবল খেলেছি। তবুও নির্বাচন কমিশন আমাকে ছাড়েনি। এবার আমার ৯৫ বছরের বাবাকেও প্রমাণ করতে হবে তিনি ভারতীয় নাগরিক কী না।
প্রসঙ্গত এস আই আর হিয়ারিং নোটিশ পাওয়া দিনদিন বেড়েই চলেছে। রাজ্যের শাসক দল তৃনমূল বারংবার এই নিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে । নোটিশ পাওয়া মানুষদের কয়েকজনকে নিয়ে গতকাল ২ রা ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কার্যালয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন তিনি । তার পর আজ রহিম নবির বাবার অসুস্থতার খবর পাওয়া গেল ।
