মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষায় প্রবেশ
কিউ ইন্ডিয়া বাংলা :- আজ থেকে শুরু হলো ছাত্র ছাত্রীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আর এই পরীক্ষা দেওয়া নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নিজে বড় পদক্ষেপ গ্রহণ করেন।
সূত্র মারফত জানা যাচ্ছে, এই শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে একজন ছাত্রী তাঁর অ্যাডমিট কার্ড না পাওয়ায় বড় বিপাকে পড়ে গিয়েছিলেন।রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও ভুল কারণবশত কার্ড ইস্যু না হওয়ায় তাঁর পরীক্ষা দেওয়া নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
এই বিষয়টি নিয়ে তড়িঘড়ি ছাত্রী ও তাঁর পরিবারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য্যের দৃষ্টি আকর্ষণে আলোকপাত করেন। তাঁরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দফতর এবং পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পর্ষদ এরপর অ্যাডমিট কার্ডটি বিশেষ উদ্যোগে ইস্যু করে এবং তা সময়মতো ছাত্রীকে প্রদান করা হয়।
সক্রিয় পদক্ষেপের ফলে হতাশা আর অনিশ্চয়তা কেটে যায়, এবং ছাত্রী হাসিমুখে পরীক্ষায় যোগ দিতে সক্ষম হয়। তাঁর পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী, সাংসদ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ ঘটনা শিক্ষার্থীর ভবিষ্যৎ ও আত্মবিশ্বাস রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
