Australian open : পারলেন না নোভাক জোকোভিচ, তরুণ আলকারাজ জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন…..
কিউ ইন্ডিয়া বাংলা:- পিছিয়ে পড়েও ফিরে এলেন কার্লোস আলকারাজ । শুরুতে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারলেন না অভিজ্ঞ জোকোভিচ । কনিষ্ঠতম খেলোয়াড় হয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ ।
রবিবার রড লেভার এরিনায় তিন ঘন্টার লড়াইয়ে অভিজ্ঞ নোভাক জোকোভিচকে হারিয়ে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন দিয়েছিলেন আলকারাজ । চার সেটের লড়াইয়ে (২-৬,৬-২,৬-৩,৭-৫) জিতলেন তিনি । মাত্র ২২ বছর ২৭২ দিন বয়সে নিজের ক্যারিয়ারে চারটি গ্রান্ড স্ল্যাম জিতলেন তিনি ।
ফাইনালের শুরুটা ছিল পুরোপুরি জোকোভিচের নিয়ন্ত্রণে । আধিপত্য দেখিয়ে ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে নেন ৩৮ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকা । কিন্তু দ্বিতীয় সেট থেকে পাল্টাতে শুরু করে ম্যাচের ছবি। ৬-২ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে ম্যাচের সমতা ফিরিয়ে আনে কার্লোস আলকারাজ। তৃতীয় সেটে আরও ব্যবধান বাড়িয়ে নেন স্পেনীয় তরুণ । আর শেষ অর্থাৎ চতুর্থ সেটে টানটান লড়াই দেখা যায় । ৭-৫ ব্যবধানে দিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জয় লাভ করেন ২২ বছর বয়সী আলকারাজ ।
এই জয়ের ফলে তিনি ভেঙে দিলেন প্রায় ১০০ বছরের কাছাকাছি পুরানো রেকর্ড । ১৯৩৮ সালে ডন বাজ ২২ বছর ৩৬৪ দিনে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়লাভ করেছিলেন , আর আলকারাজ সেটা হাসিল করলেন ২২ বছর ২৭২ দিনে । নতুন রেকর্ডে এই তরুণের নাম লেখা হলো । জয়ের পর র্যাকেট ছুঁড়ে কোর্টে শুয়ে পড়েছিলেন আলকারাজ। তারপর উঠে হ্যান্ডসেক করেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ জোকোভিচের সঙ্গে। এক প্রজন্মের উত্থান ও পূর্ববর্তী প্রজন্মের বিদায়ের একটি সুন্দর দৃশ্য এদিন দেখা যায় ।
