Sir : মেহতাবের পর এস আই আর শুনানিতে ডাক পেলেন তার একদা সতীর্থ রহিম নবি ….
কিউ ইন্ডিয়া বাংলা:- এস আই আর শুনানিতে ডাক পাওয়া এখন খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। সাধারণ আমজনতা থেকে সেলিব্রেটিদের মধ্যে অনেককেই শুনানিতে ডাকা হচ্ছে । খেলা থেকে বিনোদন সব জগতের লোকদেরই হাজিরা দিতে দেখা যাচ্ছে। মেহতাব হোসেনের পর এবার এস আই আর শুনানিতে ডাক পেলেন তার বন্ধু ও প্রাক্তন সতীর্থ জাতীয় দলের পাশাপাশি মোহনবাগান ,ইস্টবেঙ্গল ক্লাবে দাপিয়ে খেলা রহিম নবি। গত ২৮শে জানুয়ারি প্রাক্তন এই ফুটবলারের হাজিরা দেওয়ার কথা ছিল পান্ডুয়া কৃষক বাজারে । কিন্তু সেই দিন যিনি উপস্থিত হতে না পারায় আজ অর্থাৎ ৩১শে জানুয়ারি শুনানি কেন্দ্রে যান সৈয়দ রহিম নবি।
শুনানিতে হাজিরা দেওয়ার পর প্রাক্তন এই ফুটবলার বলেন নির্বাচন কমিশন বিশ্বাসই করতে পারছে না যে আমরা সাত ভাই । জাতীয় দলের হয়ে ১০০ টির বেশি ম্যাচ খেলেছি, কলকাতার তিন প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল ,মহামেডানেও ছিলাম দীর্ঘদিন। এখন কি আমাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে ? তিনি আরো বলেন যে আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে আমি সব সময় সাথ দেব । কিন্তু অনেক বয়স্ক বয়স্কা কেউ এই হিয়ারিং এ ডেকে পাঠানো হচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে কি তাদের প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক কিনা ? মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এছাড়া কোন উদ্দেশ্য নেই এদের ।
প্রসঙ্গত পান্ডুয়ার ভোটার হলেও খুবই বর্তমানে থাকেন হাওড়ার একটি ফ্ল্যাটে । গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পান্ডুয়া থেকে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটেও দাঁড়িয়ে ছিলেন ।
