আজকের দিনেবিশ্ব

বিয়ে করলেই মিলবে ১২.৫ লক্ষ টাকা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এবার বিয়ে করলেই মিলবে ১২ লাখ ৫০ হাজার টাকা। শুধু তাই নয়, যদি দম্পতির দু,বছরের মধ্যে সন্তান হয়, প্রতি সন্তান প্রতি মিলবে এই অর্থের দ্বিগুন টাকা। এই ঘোষণা করেছেন দুবাইয়ের এক খ্যাতনামা কোটিপতি শিল্পপতি  আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আহমদ আল হাবতুর। তবে বিয়ে করতে হবে চলতি বছরেই। খালাফ আহমদ আল হাবতুর জানিয়েছেন, তাঁর সংস্থার যেসব আমিরাতি কর্মী চলতি বছরে বিয়ে করবেন, তাঁদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার দিরহাম, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১২.৫ লক্ষ টাকা।অর্থাৎ পরিবার বড় হলে আর্থিক সহায়তাও বাড়বে।

এই সিদ্ধান্তের পিছনে রয়েছে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে গভীর ভাবনা। খালাফ আল হাবতুরের মতে, আধুনিক সময়ে তরুণদের মধ্যে বিয়ে ও পরিবার গঠনের আগ্রহ কমে যাচ্ছে। আর্থিক চাপ, দায়িত্বের ভয় এবং জীবনযাত্রার খরচ এর অন্যতম কারণ। তাঁর বক্তব্য,“পরিবারই সমাজের মূল ভিত্তি। শক্ত পরিবার ছাড়া শক্ত সমাজ বা রাষ্ট্র গড়া সম্ভব নয়।” এই কারণেই তিনি চেয়েছেন, অন্তত তাঁর সংস্থার কর্মীরা যেন আর্থিক দুশ্চিন্তা ছাড়াই নতুন জীবন শুরু করতে পারেন।এই আর্থিক অনুদান শুধুমাত্র আল হাবতুর গ্রুপে কর্মরত আমিরাতি নাগরিকদের জন্য প্রযোজ্য। এটি কোনও ঋণ নয়, সম্পূর্ণভাবে উপহার বা অনুদান হিসেবেই দেওয়া হবে।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উদ্যোগ শুধু কর্মীদের মনোবল বাড়ায় না, বরং কর্পোরেট দুনিয়ায় এক নতুন দৃষ্টান্তও স্থাপন করে। যেখানে অধিকাংশ সংস্থা শুধু উৎপাদনশীলতা ও মুনাফার দিকে নজর দেয়, সেখানে কর্মীদের ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া নিঃসন্দেহে ব্যতিক্রমী।এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, যদি আরও শিল্পপতি ও সংস্থা এই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তাহলে কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্য অনেকটাই সহজ হবে। সব মিলিয়ে, দুবাইয়ের এই কোটিপতির ঘোষণা শুধু আর্থিক সহায়তার খবর নয় এটি সমাজ গঠনে কর্পোরেট দায়িত্ববোধের এক শক্ত বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *