আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

Padmashri Award 2026 : প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ, পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পদ্মশ্রী প্রাপক …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরে মোট ১৩১ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ১১ জন।

এ বছর পদ্মবিভূষণ ও পদ্মভূষণ বিভাগে পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রাপক না থাকলেও, পদ্মশ্রী সম্মানে রাজ্যের একাধিক কৃতী ব্যক্তিত্ব জায়গা করে নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পাচ্ছেন—

অশোককুমার হালদার (সাহিত্য ও শিক্ষা), গম্ভীর সিং ইয়োনজ়োন (সাহিত্য ও শিক্ষা), হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর) (শিল্পকলা), জ্যোতিষ দেবনাথ (শিল্পকলা), কুমার বোস (শিল্পকলা), মহেন্দ্রনাথ রায় (সাহিত্য ও শিক্ষা), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শিল্পকলা), রবিলাল টুডু (সাহিত্য ও শিক্ষা), সরোজ মণ্ডল (মেডিসিন), তরুণ ভট্টাচার্য (শিল্পকলা) এবং তৃপ্তি মুখোপাধ্যায় (শিল্পকলা)।

সাঁওতালি সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন রবিলাল টুডু। পূর্ব বর্ধমান জেলার কালনার বাদলার নোয়ারা এলাকার বাসিন্দা রবিলাল টুডু ছাত্রজীবন থেকেই সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে যুক্ত। নাটক লেখা ও অভিনয়ের পাশাপাশি তাঁর লেখা বিরসা মুন্ডার জীবনীভিত্তিক গ্রন্থ ‘বীর বিরসা’ তাঁকে বিশেষ খ্যাতি এনে দেয়। উল্লেখ্য, ২০২২ সালে রাজ্য সরকার তাঁকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছিল।

অন্যদিকে, মসলিন শিল্পে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন জ্যোতিষ দেবনাথ। পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের বারুইপাড়া এলাকার বাসিন্দা জ্যোতিষ দেবনাথ মাত্র সাত বছর বয়স থেকেই মসলিন শিল্পের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে এই প্রাচীন ও সূক্ষ্ম শিল্পকলাকে বাঁচিয়ে রাখার নিরলস প্রয়াসের স্বীকৃতি হিসেবেই মিলল দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান।

পদ্মশ্রী প্রাপকদের এই সাফল্যে রাজ্যজুড়ে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি মহলে খুশির হাওয়া বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *