আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Train : পুরো ২৩ ঘণ্টার জন্য শিয়ালদহের এই শাখায় বন্ধ একাধিক ট্রেন….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ট্রেন চলাচলে গতি বৃদ্ধিতে করতে ট্রেন চলাচলে ২৩ ঘণ্টার মেগা ট্রাফিক ব্লক থাকবে বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।

গতকাল ২২ শে জানুয়ারি পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাঁকুড়গাছি এবং বালিগঞ্জ  স্টেশনের মধ্যবর্তী আপ এবং ডাউন কর্ড লাইনে X-25 ব্রিজে নতুন গার্ডার বসানোর কাজ চলবে। সেই জন্য পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৪ জানুয়ারি অর্থাৎ শনিবার রাত ১০টা থেকে ২৫ জানুয়ারি অর্থাৎ রবিবার রাত ৯টা পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্রিজে বর্তমানে গার্ডারগুলি রয়েছে সেগুলি বহু পুরনো এবং ইতিমধ্যেই তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সে কারণে পুরনো গার্ডারগুলি বদলে আধুনিক ও শক্তিশালী গার্ডার বসানো হচ্ছে।

এর ফলে ব্রিজটি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের গতি বাড়বে ও যাত্রীপরিষেবা আরও উন্নত হবে।

এক নজরে দেখে নেওয়া যাক আগামী শনিবার এবং রবিবার কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং কোন কোন ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

২৫ জানুয়ারি বাতিল ট্রেনগুলি:

বজবজ – নৈহাটি: ৩১০৫৩ (আপ)

নৈহাটি – শিয়ালদহ: ৩১৪২২ (ডাউন), ৩১৪৪২ (ডাউন), ৩১৪৪৬ (ডাউন) / ৩১৪৩১ (আপ)

মধ্যমগ্রাম – মাঝেরহাট: ৩০৩৫৮ (ডাউন) / ৩০৩৫৭ (আপ)

ক্যানিং – বারাসত: ৩৩০৬১ (আপ)

নৈহাটি – মাঝেরহাট: ৩০১৫২ (ডাউন), ৩০১৫৪ (ডাউন) / ৩০১২৩ (আপ)

মাঝেরহাট – রানাঘাট: ৩০১৩৫ (আপ)

বজবজ – শিয়ালদহ: ৩৪১৫৭ (আপ), ৩৪১১৭ (আপ) মাঝেরহাট – হাসনাবাদ: ৩০৩২১ (আপ)

২৫ জানুয়ারি ঘুরপথে/সংক্ষিপ্ত রুটে চলাচলকারী ট্রেন:

৩৪০৫২ নৈহাটি – বজবজ লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।

৩১০৫১ বজবজ – নৈহাটি লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।

৩৪০৫৬ কল্যাণী সীমান্ত – বজবজ লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।

৩০৩৪৬ বনগাঁ – মাঝেরহাট লোকালের যাত্রা বারাসতে শেষ হবে।

৩০৩৬১ মাঝেরহাট – হাসনাবাদ লোকালের যাত্রা বারাসত থেকে শুরু হবে।

৩০১৪২ গেদে – মাঝেরহাট লোকালের যাত্রা দমদম জংশনে শেষ হবে।

৩০৩৩৩ মাঝেরহাট – হাসনাবাদ লোকালের যাত্রা বারাসত থেকে শুরু হবে।

৩৪০৬২ বনগাঁ – ক্যানিং লোকালের যাত্রা বারাসতে শেষ হবে।

৩৪০৫৪ নৈহাটি – বজবজ লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।

৩১০৫৫ বজবজ – নৈহাটি লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।

৩০১১২ ব্যারাকপুর – বালিগঞ্জ লোকাল শিয়ালদহ পর্যন্ত চলবে।

এছাড়াও, ৩০৫৫২ বালিগঞ্জ–ঘুঁটিয়ারি শরিফ লোকাল শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়বে এবং মাঝেরহাট থেকে বালিগঞ্জের মধ্যে সব স্টেশনে দাঁড়াবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই গার্ডার পরিবর্তন এর কাজ রেল পরিকাঠামোর নিরাপত্তা বজায় রাখতে ভীষণ জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *