কোরিয়ান তরুণীকে শ্লীলতাহানি বিমান কর্মীর
কিউ ইণ্ডিয়া বাংলাঃ- ব্যাগ এবং টিকিট পরীক্ষার নামে এক কোরিয়ান তরুণীকে শ্লীলতাহানি। অভিযোগের তির এক বিমানকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে। ইতিমধ্যে ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযুক্র বিমান কর্মী আফগান যুবক। নাম মহাম্মদ আফফান। খবর অনুযায়ী, ওই কোরিয়ান তরুণীর নাম কিম সুং কিউং। তিনি কয়েক সপ্তাহ আগে কোরিয়া থেকে ভারতে ঘুরতে আসেন। গত সোমবার দেশে ফিরে যাওয়ার জন্য বেঙ্গালুরু বিমানবন্দরে আসেন। সেখান থেকেই তাঁর দেশে ফিরে যাওয়ার বিমান ছিল। অভিযোগ, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি যখন টার্মিনালের দিকে এগোচ্ছিলেন, তখন ওই বিমানকর্মী তরুণীর পথ আটকান। কিমের কাছ থেকে বিমানের টিকিট দেখতে চান। সেই সময় ওই বিমানকর্মী দাবি করেন, তরুণীর চেক-ইন ব্যাগে কিছু সমস্যা রয়েছে।সেখান থেকে শব্দ আসছে। এরপরই ওই বিমান কর্মী তরুণীকে আলাদা করে তল্লাশির জন্য মহিলা শৌচাগারে নিয়ে যান। অভিযোগ, কিম একাধিকবার আপত্তি জানানো সত্ত্বেও ওই যুবক তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। তরুণী প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক তাঁকে জড়িয়ে ধরে এবং ধন্যবাদ বলে সেখান থেকে বেরিয়ে যায়।
এরপ্রেই কিম বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের জানান। সঙ্গে সঙ্গে আটক করা হয় অভিযুক্তকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খতিয়ে দেখা হয় বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। তরুণীর অভিযোগের ভিত্তিতেই আফফানকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
