Nandini Dutta : বিগ বস বাংলার সিক্রেট রুমে নন্দিনী দত্ত! বাদ পড়েও দুর্গ ছাড়তে হল না অভিনেত্রীকে
কিউ ইন্ডিয়া বাংলা : ‘বিগ বস বাংলা’য় নতুন চমক! দর্শকদের ভোটে দুর্গ থেকে বাদ পড়লেন অভিনেত্রী নন্দিনী দত্ত (Nandini Dutta)। বাদ পড়া সত্ত্বেও বাড়ি ফিরতে হল না নন্দিনীকে। রবিবার ‘দাদার দরবারে’ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বিদায়ের কথা ঘোষণা করেন। আবেগঘন মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন রাজবীর দে-সহ অন্যান্য প্রতিযোগীরা (Nandini Dutta)। কিছু কিছু দর্শক হয়তো আন্দাজ করছিলেন নন্দিনীর এলিমিনিটেড হওয়ার ব্যাপারে। এর পাশাপাশি আবার অনেকেই এও আন্দাজ করেন সিক্রেট রুমের বিষয়ে (Nandini Dutta)।
তবে নন্দিনীর বিদায়ের পরেই সামনে আসে আসল চমক (Nandini Dutta)। বিগ বসের বিশেষ উপহার হিসেবে তাঁকে পাঠানো হয় দুর্গের কাছেই থাকা একটি সিক্রেট রুমে। সেখানে ডিসপ্লের মাধ্যমে অন্য প্রতিযোগীদের কার্যকলাপ (Nandini Dutta) দেখতে পারবেন তিনি। এর পাশাপাশি হেডফোনের মাধ্যমে বিগ বসের কাছ থেকে পাবেন নানা নির্দেশ।
কিন্তু সিক্রেট রুমে নন্দিনীর ভূমিকা কী হতে চলেছে, (Nandini Dutta) তা এখনও পর্যন্ত স্পষ্ট করেননি বিগ বস। তাঁকে কি ফের মূল দুর্গে ফিরিয়ে আনা হবে, নাকি বিশেষ কোনও টাস্কের দায়িত্ব দেওয়া হয়েছে? সব মিলিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। নন্দিনীর এই গোপন উপস্থিতি বিগ বস বাংলার খেলায় (Nandini Dutta) কোন নতুন মোড় আনে, এখন সেটাই দেখার।
