আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Sealdah Railway : কালীপুজোয় সারারাত ট্রেন পরিষেবা! শিয়ালদহ শাখায় স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দুর্গাপুজোর পর এবার কালীপুজোর রাতেও (Sealdah Railway) নিশ্চিন্তে ঠাকুর দেখার সুযোগ করে দিচ্ছে পূর্ব রেল। বারাসত, নৈহাটি-সহ বিভিন্ন রুটে ভিড় সামলাতে ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ শাখায় (Sealdah Railway) মোট ১২টি বিশেষ নাইট ট্রেন চালানোর ঘোষণা করা হল। প্রতি বছরই কালীপুজোয় বারাসত, নৈহাটি, মধ্যমগ্রাম, শ্যামনগরের আলোকসজ্জা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে প্যান্ডেল হপিং (Sealdah Railway)। কিন্তু রাতে বাড়ি ফেরা নিয়ে সমস্যায় পড়তে হয় দর্শনার্থীদের। সেই কথা মাথায় রেখেই শিয়ালদহ ডিভিশনের এই উদ্যোগ।

 

পূর্ব রেল জানিয়েছে, আপ ও ডাউন মিলিয়ে ৬ জোড়া ট্রেন চলবে (Sealdah Railway)। এই ট্রেনগুলি প্রতিটি স্টেশনে থামবে, কোনও গ্যালপিং থাকবে না। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, যাত্রী সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত। (Sealdah Railway) এই কারণে ৮ থেকে ১১ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকবে, (Sealdah Railway) ট্রেন চলবে ৫ ও ৬ নম্বর থেকে।

 

আপ ট্রেনের সময়সূচি: (Sealdah Railway)

– শিয়ালদহ-ডানকুনি: রাত ১১টা

– শিয়ালদহ-বারাসত: রাত ১২.৫০

– বারাসত-বনগাঁ: রাত ১.৫০

– বারাসত-হাসনাবাদ: রাত ১.১০

– শিয়ালদহ-রানাঘাট: রাত ১২.৪০

– শিয়ালদহ-বারাকপুর: রাত ১২.৩০

 

ডাউন ট্রেনের সময়সূচি: (Sealdah Railway)

– ডানকুনি-শিয়ালদহ: রাত ১১.৫৫

– বারাসত-শিয়ালদহ: রাত ১.১০

– বনগাঁ-বারাসত: রাত ১১টা

– হাসনাবাদ-বারাসত: রাত ১১.৩০

– রানাঘাট-শিয়ালদহ: রাত ১১.৪৫

– বারাকপুর-শিয়ালদহ: রাত ১.২৫

 

ফলে এবার কালীপুজোয় অনেক রাত পর্যন্ত নিশ্চিন্তে (Sealdah Railway) ঠাকুর দেখে বাড়ি ফিরতে পারবেন সাধারণ মানুষ। আলোর উৎসবে যাতায়াতের চিন্তা অনেকটাই কমবে বলে আশা। পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন (Sealdah Railway) নিত্যযাত্রীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *