আজকের দিনেআবহাওয়াবাংলার আয়নাবিশ্বভারত

Murasu : অর্ণবের পর এবার মুরাসুর তাণ্ডব! ল্যান্ডফলের আগেই ‘দানব’ রূপ, অন্ধ্রে কারফিউ-সহ চরম সতর্কতা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মাত্র ৫ দিন আগেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় অর্ণব (Murasu)। সেই ক্ষত না শুকোতেই ফের নতুন বিপর্যয়ের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে দ্রুত শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মুরাসু (Murasu)। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর ৪টের মধ্যে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী এলাকায় ল্যান্ডফল করবে মুরাসু (Murasu)। IMD-র পূর্বাভাস অনুযায়ী, ল্যান্ডফলের আগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে হতে আরও শক্তি সঞ্চয় করে কার্যত দানবাকার রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই সোমবার দুপুর থেকে অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে দমকা হাওয়া, (Murasu) সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

 

অর্ণবের পর ফের রণবাদ্যি বাজছে বিপর্যস্ত এলাকাজুড়ে (Murasu)। ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসেবে অন্ধ্রপ্রদেশে কার্যত কারফিউ পরিস্থিতি জারি করা হয়েছে। সাধারণ মানুষকে উপকূল থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে (Murasu)। উদ্ধারকাজ ও ত্রাণের জন্য তামিলনাড়ু থেকে প্রতিবেশী অন্ধ্রপ্রদেশে NDRF-এর ৪ নম্বর ব্যাটেলিয়ানের তিনটি দল ইতিমধ্যেই পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের তরফে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা হচ্ছে। মজুত রাখা হয়েছে দমকল ও উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জামও (Murasu)। দুর্যোগে আগাম সতর্ক থাকতে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের নেতৃত্বে দফায় দফায় চলছে উচ্চপর্যায়ের বৈঠক।

 

ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিমান পরিষেবা (Murasu)। ইতিমধ্যেই চেন্নাইয়ের ১১টি বিমানের উড়ান বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনমে ইন্ডিগো বিমানের পরিষেবাও সাময়িক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Murasu)। বিজয়ওয়াড়া থেকে ১০টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে মুরাসুর কারণে। পাশাপাশি, চেন্নাই ও তিরুভল্লুরে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে (Murasu) সরকার।

 

শুধু অন্ধ্র নয়, মুরাসুর প্রভাবে ওড়িশা উপকূলেও প্রাকৃতিক দুর্যোগের (Murasu) লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী দু’দিন ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Murasu)। ৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে বাংলার মানুষের আপাতত আতঙ্কের কোনও কারণ নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মুরাসুর তেমন কোনও (Murasu) প্রভাব পড়বে না এই বঙ্গে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।