আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ‘মুরাসু’, অন্ধ্রে লাল সতর্কতা, বাংলায় বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসুa’ (Weather)। প্রতি ঘণ্টায় ২০ কিমি বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সে। সোমবার ভোর ২.৩০ মিনিটে সর্বশেষ আপডেটে এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আজ মধ্যরাতেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, (Weather) যার পরোক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের উপর।

 

IMD জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ২০ কিমি বেগে এগিয়েছে মুরাসু (Weather)। বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে, ১৩.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮২.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। চেন্নাই থেকে ২৬০ কিমি পূর্ব-উত্তর-পূর্বে, নেল্লোর থেকে ২৯০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিমি দক্ষিণে (Weather) রয়েছে ঘূর্ণিঝড়টি।

 

আবহাওয়া দফতরের দাবি, (Weather) ২ নভেম্বর মধ্যরাত ১১.৩০ মিনিট থেকে ৩ নভেম্বর ভোর ৪টের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল, নেল্লোর ও নারসাপুরের মধ্যে ওঙ্গোলের কাছাকাছি আছড়ে পড়বে মুরাসু। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০-১১০ কিমি, (Weather) দমকা হাওয়া ১২০ কিমি পর্যন্ত।

বাংলায় প্রভাব: (Weather)

আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় মেঘলা আকাশ। কলকাতা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Weather)। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও একই পূর্বাভাস। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও (Weather) সকালে হালকা বৃষ্টির সম্ভাবনা।

 

উত্তরবঙ্গেও প্রভাব পড়বে (Weather)। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি। তবে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই (Weather)। মুরাসু অন্ধ্র উপকূলে আছড়ে পড়লেও বাংলায় সরাসরি তাণ্ডবের আশঙ্কা নেই। তবে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *