আজকের দিনেখেলাবিশ্বভারত

East Bengal : ফাজিলার জোড়া গোলে এএফসি-তে উড়ন্ত শুরু, ভিয়েতনামের ক্লাবকে হারিয়ে নকআউটের স্বপ্নে ইস্টবেঙ্গল

কিউ ইন্ডিয়া বাংলা,স্পোর্টস ডেস্ক:- এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ভিয়েতনামের হো চি মিন সিটি এফসিকে ২-১ গোলে হারাল লাল-হলুদ। জোড়া গোল করলেন ফাজিলা। গত মরশুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল, এবার নকআউটে যাওয়ার স্বপ্ন দেখা শুরু অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের (East Bengal)। প্রাথমিক পর্বে টানা পাঁচ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। শুরুতে পরীক্ষার মুখে পড়তে হয় গোলরক্ষক পান্থোই চানুকে। ৩ মিনিটেই তাঁর দুরন্ত সেভ দলকে রক্ষা করে। পালটা ফাজিলার ক্রস থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি (East Bengal) রেস্টি নানজিরি।

 

১৫ মিনিটের পর থেকে মাঝমাঠের দখল নেয় ইস্টবেঙ্গল (East Bengal)। ১৮ মিনিটে বক্সে হ্যান্ডবলের আবেদনে এফভিএস রিভিউয়ের পর পেনাল্টি পায় লাল-হলুদ। ২১ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফাজিলা (East Bengal)। ৩৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। প্রথমার্ধে হো চি মিন সিটির একাধিক আক্রমণ রুখে দেন পান্থোই, ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল (East Bengal)।

 

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভিয়েতনামের দল (East Bengal)। ৬০ মিনিটে হেডে ব্যবধান কমান ডি আহন। এরপর চাপ বাড়ায় তারা। ৬৮ মিনিটে সুলঞ্জনা রাউলকে তুলে রিম্পা হালদারকে নামান কোচ। ৭২ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও নষ্ট করেন ফাজিলা, রিম্পা ও অলিভিয়ার (East Bengal) তৈরি করা সুযোগ কাজে লাগাতে পারেনি দল।

 

আরও বড় ব্যবধানে জেতার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ২-১ গোলেই জয় নিয়ে (East Bengal) মাঠ ছাড়ে মশাল গার্লস। গ্রুপ পর্বের পরের ম্যাচে ৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার হুয়াচিওন কেএসপিও ডব্লিউএফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, (East Bengal) আর ৬ নভেম্বর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ৪.২৫ এসসি। সামনে প্রথমবার নকআউটে যাওয়ার হাতছানি।