আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

Digha Special Train : বছরের শেষ পর্যন্ত ছুটবে দীঘা স্পেশাল! পর্যটকদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বড় স্বস্তি দীঘাগামী পর্যটকদের জন্য (Digha Special Train)। ফের মেয়াদ বাড়ল বহু প্রতীক্ষিত পাঁশকুড়া-দীঘা স্পেশাল লোকাল ট্রেনের। ৩১ অক্টোবর এই ট্রেনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল। অর্থাৎ, গোটা নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়েই (Digha Special Train) পাওয়া যাবে এই পরিষেবা।

 

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, (Digha Special Train) ০৮১১৭/০৮১১৮ নম্বরের পাঁশকুড়া-দীঘা ও দীঘা-পাঁশকুড়া স্পেশাল লোকাল ট্রেনটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল নেমেছে। বিশেষ করে রথযাত্রা, দুর্গাপুজো, (Digha Special Train) কালীপুজো পেরিয়ে বর্ষশেষের ছুটি পর্যন্ত দিঘায় তিল ধারণের জায়গা থাকে না। হোটেল থেকে সমুদ্র সৈকত, সর্বত্রই ভিড়।

 

এই বিপুল সংখ্যক পর্যটকদের কথা মাথায় রেখেই প্রথমবার এই স্পেশাল ট্রেনটি (Digha Special Train) চালু করা হয়েছিল। শুরু থেকেই ট্রেনটিতে ব্যাপক সাড়া মেলে। প্রতিদিন প্রচুর পর্যটক এই ট্রেনে দিঘা যাতায়াত করেন। যাত্রী চাহিদা বাড়তে থাকায় গত কয়েক মাসে একাধিকবার এর সময়সীমা বৃদ্ধি করেছে রেল কর্তৃপক্ষ। এবারও তার ব্যতিক্রম হল না। তবে নিত্যযাত্রীদের একাংশের দাবি, (Digha Special Train) বারবার অস্থায়ীভাবে মেয়াদ না বাড়িয়ে ট্রেনটিকে স্থায়ী লোকাল ট্রেন হিসেবে ঘোষণা করা হোক। কারণ কবে ট্রেনটি বন্ধ হয়ে যাবে, তা নিয়ে সবসময় একটা আশঙ্কা থেকে যায়।

 

এই প্রসঙ্গে পাঁশকুড়া-হলদিয়া-দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে (Digha Special Train) প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি এই লোকালটিকে স্থায়ী করা হোক। যাত্রীরা উদ্বেগে থাকেন, কখন লোকালটি বন্ধ হয়ে যায়। তবে আপাতত সময়সীমা বৃদ্ধি করায় আমরা খুশি (Digha Special Train)। আশা করছি আগামীদিনে রেল এটিকে নিয়মিত করবে।’ একইসঙ্গে তিনি হলদিয়া-পাঁশকুড়া এবং হলদিয়া-মেদিনীপুর রুটেও নতুন লোকাল ট্রেন চালানোর দাবি জানান। আপাতত বছরের শেষ পর্যন্ত দীঘা যাওয়ার জন্য ভরসা থাকল এই স্পেশাল ট্রেন (Digha Special Train)। পর্যটন মরশুমে রেলের এই সিদ্ধান্তে যে পর্যটক থেকে স্থানীয় ব্যবসায়ী, সকলেই উপকৃত হবেন, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *