আজকের দিনেযেদিকে দু-চোখ যায়

Slow Travel Ladakh : অনুরাগীদের জন্য লাদাখের ছোটো গ্রামে ‘স্লো ট্রাভেল’ করার অভিজ্ঞতা শেয়ার প্রেরণার

কিউ ইন্ডিয়া বাংলা : দূরে কোথাও বেড়াতে গেলে অনেকেই অল্প সময়ে একাধিক জায়গা ঘুরে দেখতে পছন্দ করেন (Slow Travel Ladakh)। তবে ভ্রমণের অর্থ কি শুধুই দর্শনীয় স্থান দেখে ফিরে আসা? নাকি কোনও জায়গায় কয়েক দিন থেকে সেখানকার জীবনযাত্রা, সংস্কৃতি ও অজানা গল্পকে কাছ থেকে চেনা? কিন্তু অনেক জন মিলে ঘুরতে গেলে সম্ভব হয়েছে ওঠেনা নিজের মতো করে সেই জায়গা টা চেনার (Slow Travel Ladakh)। তাই অনেকেই একা একা ঘুরতে যেতে পছন্দ করেন, যাকে সাধারণত বলা হয় ‘স্লো ট্রাভেল’ (Slow Travel)। সম্প্রতি সমাজমাধ্যমে এই ভ্রমণধারাই নতুন করে চর্চায় উঠে এসেছে।

 

এই  স্লো ট্রাভেল ব্যাপারটার নেপথ্যে রয়েছেন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা রায় (Slow Travel Ladakh)। সম্প্রতি  তিনি কয়েকদিন আগেই ঘুরতে গিয়েছিলেন লাদাখ। লাদাখ ভ্রমণে গিয়ে তিনি পৌঁছেছিলেন লে থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের স্টক গ্রামে। প্রথমে সেখানে অল্প সময় কাটিয়ে ফিরে আসার পরিকল্পনা থাকলেও পরে তিনি তার মত পরিবর্তন করে রয়ে যান কটাদিন। যেমন ভাবনা তেমন কাজ, (Slow Travel Ladakh) শেষ পর্যন্ত লাদাখে কাটানো দু’মাসের মধ্যে ১৫ দিন স্টক গ্রামের একটি হোমস্টেতে ছিলেন প্রেরণা।

 

প্রেরণা বাড়ি ফিরে সমাজ মাধ্যমে প্রকাশ করে তার লাদাখ ঘুরে আসার অভিজ্ঞতা (Slow Travel Ladakh)। সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানিয়েছেন, তিনি ওই গ্রামে থাকার হঠাৎ করে নিয়ে ফেলা সিদ্ধান্তের ফলে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। এই কয়েক দিনের থাকা তাঁকে এক অচেনা লাদাখের সঙ্গে পরিচয় করিয়েছে (Slow Travel Ladakh)। লাদাখর ওই গ্রামটিতে রয়েছে লাদাখের শেষ রাজার বাড়ি। শুধু তাই নয়, সেখানকার মানুষের জীবনযাত্রা, স্থানীয় খাবার, যাতায়াতের পথ থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনের নানা বিষয়ও কাছ থেকে জানার সুযোগ পেয়েছেন তিনি। (Slow Travel Ladakh) এমনকি লাদাখি পদ্ধতিতে মোমো তৈরির অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তার অনুরাগীদের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *