আজকের দিনেবিশ্বভারত

Mumbai Indians : মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, বাদ মালিঙ্গা সহ ৩, এলেন ৪ নতুন কোচ

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নতুন আইপিএল মরশুমের আগে আইপিএলের দুই সফলতম ফ্র্যাঞ্চাইজিতেই বড় রদবদল (Mumbai Indians)। চেন্নাই সুপার কিংস গোটা কোচিং স্টাফ বদলানোর পর একই পথে হাঁটল মুম্বই ইন্ডিয়ান্সও। বৃহস্পতিবার তিন অভিজ্ঞ কোচকে ছাঁটাই করার পর শুক্রবার একযোগে চার নতুন কোচের নাম ঘোষণা করল আম্বানিদের (Mumbai Indians) দল।

 

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স সরিয়ে দেয় লাসিথ মালিঙ্গা, (Mumbai Indians) পরস মামব্রে ও কার্ল হপকিনসনকে। মালিঙ্গার সঙ্গে মুম্বইয়ের সম্পর্ক অত্যন্ত দীর্ঘ। খেলোয়াড় হিসাবে মুম্বইকে ৪টি আইপিএল ও ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ (Mumbai Indians) জিতিয়েছেন তিনি। অবসরের পর মেন্টর ও কোচ হিসাবেও যুক্ত ছিলেন। পরস মামব্রে ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন, ২০২৪ সালে ফেরেন। কার্ল হপকিনসন ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২৫ মরশুমের আগে ফিল্ডিং কোচ (Mumbai Indians) হিসাবে যোগ দিয়েছিলেন।

 

এবার সেই জায়গায় এলেন চার নতুন মুখ, যার মধ্যে তিনজনই প্রাক্তন মুম্বই ক্রিকেটার (Mumbai Indians)।মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ রবীন উথাপ্পা। একসময় মুম্বইয়ের জার্সিতে খেলেছেন, জাতীয় দলে রোহিত শর্মার সতীর্থ ছিলেন তিনি। এবার তিনিই রোহিতদের ব্যাটিংয়ের ভুলত্রুটি (Mumbai Indians) শোধরাবেন।

 

বোলিং কোচ করা হয়েছে কিউয়ি পেসার মিচেল ম্যাকক্লেনাঘানকে, (Mumbai Indians) তিনিও মুম্বইয়ের প্রাক্তন তারকা। ফিল্ডিং কোচ হয়েছেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপ, যাঁর কোচিংয়ে ভারত একাধিক আইসিসি ট্রফি জিতেছে (Mumbai Indians)। আর ডেভেলপমেন্টাল বোলিং কোচ হিসাবে নেওয়া হয়েছে আরেক প্রাক্তন মুম্বই পেসার ধবল কুলকার্নিকে। সব মিলিয়ে অভিজ্ঞদের সরিয়ে পরিচিত মুখদের উপরই ভরসা রাখল মুম্বই ইন্ডিয়ান্স। পুরনোদের হাত ধরেই নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া পাঁচবারের (Mumbai Indians) চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *