Kajal Sheikh : শোভনদেবের মিষ্টিতেই ঘর-ওয়াপসির ইঙ্গিত, দিদির দলে ফিরছেন কাজল?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর পর বিজয়া সম্মিলনীতে বিধানসভায় বড় ইঙ্গিত (Kajal Sheikh)। শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে মিষ্টি খেলেন ঋত তৃণমূলের বিধায়ক কাজল শেখ। আর তাতেই জোর জল্পনা, ফের কি দিদির হাত ধরতে চলেছেন হাসনের বিধায়ক? (Kajal Sheikh) বুধবার বিধানসভায় মমতা তৃণমূলের বিজয়া সম্মিলনী ছিল। সেখানেই শোভনদেবের সঙ্গে দেখা হয় কাজলের। লবিতে দাঁড়িয়ে মিষ্টিমুখের ছবি প্রকাশ্যে আসতেই (Kajal Sheikh) রাজনৈতিক মহলে শোরগোল।
ভোটের পর ৬৪ জন বিধায়ক নিয়ে মমতার দল ভেঙে ঋত তৃণমূল তৈরি হয় (Kajal Sheikh)। সেই দলে যোগ দেন কাজল। পরে একই শিবিরে যোগ দেন অনুব্রত মণ্ডল। আর তাতেই ফের কোনঠাসা হয়ে পড়েন কাজল (Kajal Sheikh)। কেষ্ট-কাজল দ্বন্দ্ব নতুন নয়। এরই মধ্যে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন কাজল। অভিযোগ, নেপথ্যে অনুব্রত ঘনিষ্ঠরা। নিরাপত্তাও কমিয়ে দেওয়া হয় তাঁর। এই নিয়ে ক্ষুব্ধ ছিলেন (Kajal Sheikh) তিনি।
যদিও কাজল এই সাক্ষাৎকে ‘সৌজন্য’ বলেই দাবি (Kajal Sheikh) করেছেন। অন্যদিকে শোভনদেব বলেন, “কাজল আসতে চাইলে স্বাগত। অনেক বিধায়কই ফিরতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে (Kajal Sheikh)। সবাইকে নেওয়া হবে না, তবে কাজলকে নেওয়া হবে।” জোড়াফুল কার, তা নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই চলছে। ঋত শিবিরকে নথি জমার জন্য আরও ১০ দিন সময় দিয়েছে আদালত। তার মধ্যেই কাজলের (Kajal Sheikh) এই মিষ্টিমুখ ঘিরে বীরভূমের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।
