Festival Security : উৎসবের আগে বড় সিদ্ধান্ত নবান্নের, কালীপুজোয় জেলায় জেলায় নজরদারিতে মন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনা (Festival Security) থেকে শিক্ষা নিয়ে কালীপুজোর আগে কড়া পদক্ষেপ নবান্নের। আলোর উৎসব যাতে কোনওভাবেই অন্ধকারে না পরিণত হয়, (Festival Security) তা নিশ্চিত করতে এবার প্রতি জেলার দায়িত্বে একজন করে মন্ত্রীকে নিযুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই কালীপুজো, জগদ্ধাত্রী ও ছটপুজোর প্রস্তুতি (Festival Security) নিয়ে তৎপর রাজ্য প্রশাসন।
বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হয় (Festival Security)। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে প্রতি জেলায় একজন করে মন্ত্রী দায়িত্বে থাকবেন। (Festival Security) জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পুজোর নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংযোগ-সহ সমস্ত খুঁটিনাটি বিষয় নজরে রাখবেন সংশ্লিষ্ট মন্ত্রী। বড় জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে দুজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হতে পারে। শুধু কালীপুজো নয়, (Festival Security) একই নজরদারি থাকবে জগদ্ধাত্রী পুজো ও ছটপুজোর ক্ষেত্রেও। বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।
১. *নয়া শিল্পনীতি:* রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন পেল পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি (Festival Security)। আগামী ৫ নভেম্বর নবান্ন থেকে এই নীতি ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বৃহৎ শিল্প ও নতুন বিনিয়োগ টানতে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা কার্যকর ও জমি সংক্রান্ত জটিলতা কাটাতে একাধিক পদক্ষেপের (Festival Security) ঘোষণা হতে পারে।
২. *কৃষক প্রকল্পে বদল:* বদল হল রাজ্যের চর্চিত ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম (Festival Security)। নতুন নাম হল ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মাননিধি’। ৫ নভেম্বর পুরশুড়া থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির রাজ্যের অংশের ২ হাজার টাকা করে প্রায় ৪৮ লক্ষ কৃষককে দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী, (Festival Security) বাকিরা জেলা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন।
৩. *বাজেট ও অন্যান্য:* যে সমস্ত দপ্তর ইতিমধ্যে (Festival Security) বাজেট বরাদ্দের ৩৫ শতাংশ টাকা খরচ করেছে, তাদের পরবর্তী অংশের অর্থ বরাদ্দের জন্য অর্থ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ১১ থেকে ১৮ নভেম্বর রাজ্যে পালিত হবে (Festival Security) জনজাতি গৌরব দিবস।
বৈঠকের শুরুতেই চোরবাগানের মর্মান্তিক (Festival Security) দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্যরা। উৎসবের নিরাপত্তা থেকে শিল্প-বিনিয়োগ ও কৃষক কল্যাণ, সব ক্ষেত্রেই একসঙ্গে জোর দিতে চাইছে নবান্ন। কালীপুজোয় মন্ত্রীদের সরাসরি মাঠে (Festival Security) নামানোয় প্রশাসনিক নজরদারি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এখন নজর ৫ নভেম্বরের দিকে, যেদিন ঘোষিত হতে পারে রাজ্যের ভবিষ্যৎ (Festival Security) শিল্পের রূপরেখা।
