আজকের দিনেগরম মাশলাবাংলার আয়না

Coconut Water Tea : সাধারণ জল নয়, ডাবের জলেই চা! স্বাদ নিতে অগ্রদ্বীপ স্টেশনে ভিড়

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বাঙালি মানেই চায়ে চুমুক দিয়ে দিন শুরু (Coconut Water Tea)। সকাল-বিকেল, আড্ডা-কাজ, সবেতেই চাই এক কাপ গরম চা। সেই চেনা স্বাদের ভিড়ে এবার নতুন চমক নিয়ে হাজির অগ্রদ্বীপ। দুধ-চিনি কিংবা সাধারণ জল নয়, এখানে চা তৈরি হচ্ছে খাঁটি ডাবের জলে। নাম তার Coconut Water Tea। আর এই অভিনব চায়ের টানেই ভিড় জমাচ্ছেন দূরদূরান্তের চা-প্রেমীরা।

 

কাটোয়া-২ ব্লকের অগ্রদ্বীপ স্টেশনের কাছে এই চা বিক্রি করছেন সুকান্ত গড়াই (Coconut Water Tea)। প্রায় দু’বছর ধরে তিনি এই চা বিক্রি করছেন। পদ্ধতিটাও একেবারে আলাদা। প্রথমে ক্রেতার সামনেই কাটা হয় তাজা ডাব। তারপর সেই ডাবের জল হালকা গরম করে তাতে বিশেষ ধরনের চা পাতা দিয়ে তৈরি করা হয় লিকার (Coconut Water Tea)। এতে মেশানো হয় না দুধ, চিনি বা সাধারণ জল। খাঁটি ডাবের জলের নির্যাসেই তৈরি হয় এই চা।

 

দাম রাখা হয়েছে মাত্র ১০ টাকা প্রতি কাপ (Coconut Water Tea)। তবে শর্ত একটাই, অন্য কোনও খরিদ্দার না থাকলে একা এই চা খেতে চাইলে পুরো ডাবের দাম দিতে হয়। কেন এই ভাবনা? সুকান্তবাবুর কথায়, “প্রথমে বাড়িতে নিজেই পরীক্ষা করেছিলাম। ডাবের জল গরম করে চা পাতার নির্যাস বের করে পরিবেশন করি (Coconut Water Tea)। এর স্বাদ একেবারেই আলাদা। ক্রেতাদের নতুন কিছু দিতেই এই উদ্যোগ।”

 

আর সেই নতুন স্বাদের টানেই প্রতিদিন সন্ধ্যা নামলেই দোকানের সামনে লম্বা লাইন। স্থানীয় আবদুল্লা শেখ বলেন, “নানা ধরনের চা খেয়েছি (Coconut Water Tea), কিন্তু এই চায়ের অনুভূতি আলাদা।” আরেক ক্রেতা প্রদ্যুৎ দাসের দাবি, “একবার খেলে ভোলা কঠিন।” তবে চিকিৎসকদের একাংশের মতে, (Coconut Water Tea) ডাবের জল গরম করলে তার প্রাকৃতিক গুণাগুণ কতটা বজায় থাকে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে বলা যায়, স্বাস্থ্যগুণ নিয়ে বিতর্ক থাকলেও স্বাদের নিরিখে অগ্রদ্বীপের ডাবের চা এখন সুপারহিট (Coconut Water Tea)। ১০ টাকায় এই নতুন স্বাদের চা চেখে দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে। বাঙালির চায়ের আড্ডায় যে এই ডাবের চা (Coconut Water Tea) নতুন ট্রেন্ড হতে চলেছে, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *