Ramlila Maidan : রামলীলা ময়দানে কংগ্রেসকে NOC দিল্লি পুলিশের, ৫টার মধ্যে ময়দান ফাঁকা করার নির্দেশ
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি জোটের সমাবেশের অনুমতি দিল দিল্লি পুলিশ (Ramlila Maidan)। ১ নভেম্বরের ওই সমাবেশের জন্য ২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত NOC দেওয়া হয়েছে। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক কড়া শর্ত। দিল্লি পুলিশ সূত্রে খবর, সমাবেশকে ঘিরে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। (Ramlila Maidan) নির্দেশিকায় বলা হয়েছে, রামলীলা ময়দানের প্রবেশ ও প্রস্থান পথ, মূল মঞ্চ এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় হাই-ডেফিনিশন ক্যামেরা বসিয়ে নজরদারি চালাতে হবে। গোটা সমাবেশের ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে (Ramlila Maidan)। এর জন্য একটি পৃথক সিসিটিভি কন্ট্রোল রুমও তৈরি করতে হবে আয়োজকদের।
এছাড়াও সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক জলের ট্যাঙ্কার, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা করতে বলা হয়েছে (Ramlila Maidan)। ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে, যাঁদের পরনে থাকবে একই রঙের পোশাক অথবা অভিন্ন ব্যাচ, যাতে সহজেই তাঁদের চিহ্নিত করা যায়। (Ramlila Maidan) সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করে অবিলম্বে ময়দান ফাঁকা করে দিতে হবে, কোনওভাবেই কর্মসূচি দীর্ঘায়িত করা যাবে না।
অন্যদিকে এই বিক্ষোভ কর্মসূচি স্থগিতের দাবিতে অনড় দিল্লির ব্যবসায়ীরা (Ramlila Maidan)। তাঁদের আশঙ্কা, সমাবেশের জেরে উৎসবের মরশুমে ব্যবসায় বড়সড় ক্ষতি হবে। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সিটিআই-এর তরফে আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে চিঠি দিয়ে সভা পিছনোর আর্জি জানানো হয়েছিল, (Ramlila Maidan) কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। এরপর বুধবার ফের রাহুলকে চিঠি দিয়েছেন সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। ২০টি বাজারের প্রতিনিধিদের নিয়ে ২০ মিনিটের সাক্ষাৎ চেয়েছেন তিনি। তাঁর বক্তব্য, (Ramlila Maidan) “আমরা লড়াই চাই না, আলোচনা চাই। রাহুলজি নিজেই বলেন তিনি সবার কথা শোনেন।” পুলিশের NOC মিললেও ব্যবসায়ীদের আপত্তিতে রামলীলা ময়দানের সভা ঘিরে জটিলতা থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত রাহুল গান্ধী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে (Ramlila Maidan) বসেন কি না এবং ১ নভেম্বরের সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
