আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Kunal Ghosh : দশমীর ফেসবুক পোস্টে বিপাকে কুণাল, বাড়িতে পুলিশ, ৪ দিনে হাজিরার নির্দেশ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিজয়া দশমীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেই পোস্টের জেরে মঙ্গলবার তাঁর সুকিয়া স্ট্রিটের বাড়িতে হাজির হল হাওড়া পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও নারকেলডাঙা থানার পুলিশ। বিধায়ককে ৪ দিনের মধ্যে হাজিরার নোটিস দেওয়া হয়েছে, (Kunal Ghosh) না হলে গ্রেপ্তারের হুঁশিয়ারি।

 

পুলিশ সূত্রে খবর, গত বিজয়া দশমীর দিন হাওড়ার বাজে কদমতলা ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে একটি ঘটনার প্রেক্ষিতে আপত্তি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল (Kunal Ghosh)। ওই পোস্ট ঘিরেই বিতর্ক শুরু হয় এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মামলার তদন্তে নেমে মঙ্গলবার তাঁর বাড়িতে যান তদন্তকারীরা। পুলিশ তাঁকে হাজিরার নোটিস ধরিয়ে ৪ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে। সময়মতো হাজিরা না দিলে গ্রেপ্তার করা হবে বলেও (Kunal Ghosh) জানানো হয়েছে।

 

এবিষয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “আমার একটি পোস্ট নিয়ে আপত্তি রয়েছে। কিন্তু আমি কোনও আপত্তিকর পোস্ট করিনি। কোনও ভুল করলে ক্ষমা চাইতে আপত্তি নেই। কিন্তু এক্ষেত্রে আমি কোনও ভুল করিনি।” (Kunal Ghosh) তিনি পোস্টটি ডিলিটও করেননি বলে জানিয়েছেন। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিধায়কের বিরুদ্ধে এফআইআর ও পুলিশি নোটিস ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার, নির্ধারিত সময়ে হাজিরা দিয়ে কী জবাব দেন কুণাল (Kunal Ghosh)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *