East Bengal : এসিএল টু-তে সম্মান রক্ষার লড়াই, ওমানের আল সিবের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ঘুরে দাঁড়ানোর ম্যাচে (East Bengal) আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। ওমানের আল সিব স্টেডিয়ামে প্রতিপক্ষ স্বাগতিক আল সিব। গ্রুপ ডি-তে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লাল-হলুদ, (East Bengal) অন্যদিকে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ওমানের চ্যাম্পিয়ন দল আল সিব।
এবারের এসিএল টু অভিযান খুব একটা ভালো শুরু হয়নি ইস্টবেঙ্গলের (East Bengal)। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জর্ডনের আল হুসেনের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে আল সোর্তার কাছে ৩-২ গোলে হারতে হয়েছে আনোয়ার আলিদের (East Bengal)। যদিও সেই ম্যাচে লড়াকু পারফরম্যান্স করে প্রশংসা কুড়িয়েছেন ডেভিডরা। অন্যদিকে আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল। টানা দুই ম্যাচে জয় পেয়েছে হাবাসের দল। আক্রমণভাগে ছন্দে রয়েছেন একে লোবা, দানি র্যামিরেজ, (East Bengal) এডমুন্ড লালরিনডিকারা।
এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেন, “দুই দলের কাছেই এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে। পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে, (East Bengal) রক্ষণে কোনও ভুল করা চলবে না।” টানা ম্যাচ খেলার ক্লান্তি নিয়েও চিন্তায় রয়েছেন তিনি।
দলের স্প্যানিশ তারকা দানি র্যামিরেজ বলেন, (East Bengal) “আমাদের সবচেয়ে বড় শক্তি হল দলের একতা। কোচ ড্রেসিংরুমে দারুণ মানসিকতা তৈরি করেছেন। এই মরশুমে চারবার দলের প্রথম গোল করেছি, (East Bengal) সিনিয়র হিসেবে দায়িত্ব নিতে চাই। ওমানে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই নামব।” পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকলেও ওমানের মাটিতে লড়াইটা সহজ হবে না। পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখতে আজ জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ইস্টবেঙ্গল (East Bengal) শিবির।
