Kiren Rijiju : সেনাকে অপমান! অরুণাচল নিয়ে বিকৃত ভিডিও ছড়ানোয় কংগ্রেসকে তুলোধোনা রিজিজুর
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অরুণাচল প্রদেশের একাংশ চিন (Kiren Rijiju) দখল করে নিয়েছে, এই বিস্ফোরক অভিযোগ তুলে মুখ পুড়ল কংগ্রেসের। ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, (Kiren Rijiju) সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো এবং ডিপফেক। মঙ্গলবার বিহার কংগ্রেসের মুখপাত্র ঋতু চৌধুরি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, (Kiren Rijiju) ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে চিনা গাড়ি, কারণ অরুণাচলের ওই এলাকা দখল করে ফেলেছে চিন। আরেক কংগ্রেস কর্মী দাবি করেন, (Kiren Rijiju) অরুণাচলে মোতায়েন সেনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, জওয়ানদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছতে দিচ্ছে না চিন।
সেনার তরফে দুটি ভিডিওকেই খারিজ করা হয়েছে (Kiren Rijiju)। সেনা জানায়, প্রথম ভিডিওটি আসলে সিকিমের নাথু লা পাস সংলগ্ন ভারত-চিন সীমান্তের বৈধ ট্রেড পয়েন্টের, (Kiren Rijiju) যেখানে দুই দেশের ব্যবসায়ীদের গাড়ির আনাগোনা স্বাভাবিক। দ্বিতীয় ভিডিওটি আরও চাঞ্চল্যকর। সেনার দাবি, এটি AI দিয়ে তৈরি ডিপফেক (Kiren Rijiju) ভিডিও। ২০২৩ সালের ২৭ অক্টোবর জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এক সেনাকর্তা, সেই পুরনো ফুটেজ বিকৃত (Kiren Rijiju) করে নতুন করে ছড়ানো হচ্ছে।
এবার গোটা ঘটনায় কংগ্রেসকে পালটা তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অরুণাচলের সাংসদ কিরেণ রিজিজু। তাঁর সাফ দাবি, (Kiren Rijiju) “গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের। AI দিয়ে বিকৃত ভিডিও বানিয়ে সেনার ভাবমূর্তিতে ওরা কালি ছেটাচ্ছে। এহেন আচরণ তো আমাদের শত্রুদের মতোই নীচ। ভারতের শত্রুদের (Kiren Rijiju) হয়ে দেশের অন্দরে কাজ চালাচ্ছে কংগ্রেস।” যদিও হাত শিবিরের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
