Supreme Court : সুপ্রিম কোর্টে বড় স্বস্তি জ্ঞানেশ কুমারের, স্থগিত রাহুল গান্ধীর আবেদন সহ একাধিক মামলার শুনানি
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- এসআইআর, ফর্ম ১৬ এবং একতরফা (Supreme Court) সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় বড় স্বস্তি। সব মামলা একত্রিত করে মঙ্গলবার শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট, আপাতত সব মামলার শুনানি স্থগিত রাখল (Supreme Court) শীর্ষ আদালত।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সুপ্রিম কোর্টে (Supreme Court) পিটিশন দায়ের হয়েছিল। অভিযোগ ছিল, এসআইআর সংক্রান্ত ফর্মে আনা পরিবর্তন, ফর্ম ১৬ নিয়ে অনিয়ম এবং তিনি একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। এই সব অভিযোগকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে মামলা হয়, যার মধ্যে রাহুল গান্ধীর তরফে দায়ের করা একটি আবেদনও ছিল। এই সমস্ত মামলা একত্রিত করে এদিন শুনানি হয় (Supreme Court) সুপ্রিম কোর্টে।
শুনানিতে নির্বাচন কমিশনের তরফে একটি হলফনামা জমা দেওয়া হয় (Supreme Court)। হলফনামায় কমিশন স্পষ্ট জানায়, কমিশনারের বিরুদ্ধে আনা অভিযোগগুলি সম্পূর্ণভাবে একটি মাত্র সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে করা হয়েছে, যার কোনও বাস্তব ভিত্তি নেই। কমিশন আরও জানায়, (Supreme Court) নির্বাচন কমিশনে কোনও সিদ্ধান্তই একতরফাভাবে নেওয়া হয় না। কোনও সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত, পরামর্শ, পর্যবেক্ষণ, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বা প্রশ্ন সবকিছুই খতিয়ে দেখা হয়। নির্বাচন কমিশনারদের মতামতও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা (Supreme Court) করা হয়।
এরপরই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় (Supreme Court)। কমিশনের এই জবাবের পরই আদালত আপাতত মামলাগুলির শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এবং অন্যান্য অভিযোগের বিষয়ে কমিশনের বিস্তারিত মতামত জানতে চেয়ে নোটিস জারি করে (Supreme Court)। আপাতত সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে স্বস্তিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পরবর্তী শুনানির দিনক্ষণ এখনও ঘোষণা করেনি শীর্ষ আদালত, (Supreme Court) তবে কমিশনের জবাব পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
