আজকের দিনেআবহাওয়াপূজা দর্পনবাংলার আয়নাবিশ্ব

Cyclone Arnab : ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দাপট, ৫ নভেম্বর পর্যন্ত একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, রুটে বড় বদল

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ (Cyclone Arnab)। বুধবার ল্যান্ডফলের আশঙ্কা, তার আগেই সতর্কতামূলক পদক্ষেপ নিল ভারতীয় রেল। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে একগুচ্ছ দূরপাল্লার (Cyclone Arnab) ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন ট্রেন চলাচল ব্যাহত হবে (Cyclone Arnab)। তাই যাত্রীদের রেলের নোটিসের দিকে নজর রাখার অনুরোধ করা হয়েছে।

 

বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা: (Cyclone Arnab)

২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাতিল: বিশাখাপত্তনম-কিরান্দুল এক্সপ্রেস (18515), কিরান্দুল-বিশাখাপত্তনম এক্সপ্রেস (18516), রৌরকেল্লা-জগদলপুর এক্সপ্রেস (18107)।

৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল (Cyclone Arnab): জগদলপুর-রৌরকেল্লা এক্সপ্রেস (18108)। ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল: হাওড়া-জগদলপুর এক্সপ্রেস (18005), বিশাখাপত্তনম-কোরাপুট প্যাসেঞ্জার (58538), বিশাখাপত্তনম-কিরান্দুল প্যাসেঞ্জার (58501), কিরান্দুল-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার (58502)।

২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল: জগদলপুর-হাওড়া এক্সপ্রেস (18006), কোরাপুট-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার (58537)।

৩০ অক্টোবর বাতিল (Cyclone Arnab): বিশাখাপত্তনম-কোরাপুট এক্সপ্রেস (18512) এবং ৩১ অক্টোবর বাতিল: কোরাপুট-বিশাখাপত্তনম এক্সপ্রেস (18511)।

 

এছাড়া যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে ভুবনেশ্বর-জগদলপুর এক্সপ্রেস (18447) ২৭ থেকে ৩০ অক্টোবর এবং জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেস (18448) ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। (Cyclone Arnab) ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমশ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে এই বদল বহাল থাকবে বলে জানিয়েছে রেল (Cyclone Arnab)। যাত্রীদের যাত্রা শুরুর আগে অবশ্যই রেলের অফিসিয়াল আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *