Health Minister : টাকার বিনিময়ে ডিউটি বিক্রি! সরকারি হাসপাতালে প্রক্সি রাজ, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ইন্টার্নশিপের (Health Minister) ডিউটি বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। সদ্য এমবিবিএস পাশ করা জুনিয়র ডাক্তাররা টাকার বিনিময়ে নিজেদের ডিউটি অন্য জনকে দিয়ে করাচ্ছেন (Health Minister)। রামের ডিউটি করছেন শ্যাম, কিন্তু খাতায় সই পড়ছে রামের নামেই। ফলে তৈরি হচ্ছে ভুয়ো হাজিরার ভুরি ভুরি রেকর্ড। এই প্রক্সি সিন্ডিকেটের খবর সামনে আসতেই ক্ষোভ প্রকাশ (Health Minister) করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়।
অভিযোগ অনুযায়ী, দুটি মেডিক্যাল কলেজ বাদে প্রায় (Health Minister) সব সরকারি মেডিক্যাল কলেজেই এই সিন্ডিকেট সক্রিয়। ইন্টার্নদের মধ্যে ডিউটি বদলের জন্য একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি হয়েছে। (Health Minister) সেখানে শনি-রবিবারের ডিউটি বেশি টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কেউ প্রতিদিন দু’ঘণ্টার দায়িত্ব বিক্রি করতে চাইছেন। ডিউটি অনুযায়ী তৈরি হয়েছে রেট চার্ট – কোথাও ঘণ্টা পিছু ২০০ টাকা, (Health Minister) কোথাও আড়াইশো টাকা।
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, গত তিন বছর ধরে এই প্রবণতা চলছে (Health Minister)। তৃণমূল জমানায় তথাকথিত ‘নর্থবেঙ্গল লবি’র অঙ্গুলিহেলনে থ্রেট কালচারের অভিযোগে অভিযুক্ত অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের (Health Minister) আমল থেকেই এই কারবার চলে আসছে। শুধু ইন্টার্ন নয়, সিনিয়র রেসিডেন্ট এবং হাউসস্টাফদের একাংশও ডিউটি বিক্রি করছেন বলে খবর (Health Minister) পেয়েছেন তিনি।
আরও বিস্ফোরক অভিযোগ, বেসরকারি মেডিক্যাল কলেজের (Health Minister) পড়ুয়ারা এসে সরকারি হাসপাতালে ডিউটি করছেন, পুজোর সময় বেশি টাকায় ডিউটি বিক্রি হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ডেন্টাল সায়েন্সের লোকজনকে ভাড়া করে এনে ডিউটি করানোর অভিযোগও তুলেছেন মন্ত্রী (Health Minister)। এমনকি আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিয়েও এমবিবিএস ইন্টার্নদের ডিউটি করানোর অভিযোগ সামনে এনেছেন তিনি। এই প্রক্সি রাজ বন্ধ করতে এবার কড়া পদক্ষেপের পথে স্বাস্থ্য দপ্তর। বাধ্যতামূলক করা হচ্ছে বায়োমেট্রিক হাজিরা। স্বাস্থ্যমন্ত্রীর বার্তা, “নিজেদের শুধরে নেওয়ার সুযোগ (Health Minister) দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা সামনে এলে কঠোর পদক্ষেপ করা হবে।”
