আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Chorbagan Case : চোরবাগান-কাণ্ডে এবার শিল্পীকে তলব, লালবাজারে ডাক সুশান্ত শিবানী পালকে

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ ভেঙে ১৯ জনের মৃত্যুর (Chorbagan Case) ঘটনার তদন্তে বড় পদক্ষেপ লালবাজারের। মণ্ডপ তৈরির দায়িত্বে থাকা থিমশিল্পী সুশান্ত শিবানী পালকে তলব করল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। একই সঙ্গে ঘটনার তিন প্রত্যক্ষদর্শীকেও ডেকে পাঠানো হয়েছে (Chorbagan Case)। পুলিশ সূত্রে খবর, বুধবারের মধ্যে তাঁদের সকলকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে।

 

তদন্তকারীরা জানতে চান, কোন নকশা মেনে মণ্ডপ (Chorbagan Case) তৈরি হয়েছিল এবং তাতে কোনও কাঠামোগত ত্রুটি ছিল কি না। সেই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য শিল্পীকে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সপ্তমীর সন্ধ্যায় আচমকা বৃষ্টি ও অতিরিক্ত ভিড়ের চাপে ভেঙে পড়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপের একাংশ (Chorbagan Case)। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৯ জন দর্শনার্থীর। উৎসবের কলকাতায় সাম্প্রতিক অতীতে এত বড় বিপর্যয়ের নজির নেই।

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গঠিত বিশেষ (Chorbagan Case) সিট এই ঘটনার তদন্ত করছে। এর আগে মণ্ডপের ভিতরে বিভ্রান্তিকর ঘোষণা করার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা চলছে। দুর্ঘটনার (Chorbagan Case) পর থিমশিল্পী সুশান্তবাবু নিজেই ভেঙে পড়েছিলেন এবং জানিয়েছিলেন, এই মণ্ডপ তাঁর সৃষ্টি, আর সেই সৃষ্টি দেখতে এসেই প্রাণহানি হয়েছে।

 

এবার তদন্তের স্বার্থে তাঁর পাশাপাশি ঘটনার সময় উপস্থিত থাকা তিন প্রত্যক্ষদর্শীকেও (Chorbagan Case) তলব করা হল। তাঁদের কাছ থেকে প্রতি মুহূর্তের খুঁটিনাটি বিবরণ জানতে চায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, থিমশিল্পী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে বিপর্যয়ের প্রকৃত কারণ ও গাফিলতি স্পষ্ট হবে। (Chorbagan Case) কার দায়ে এই মর্মান্তিক দুর্ঘটনা, তা খুঁজে বের করতেই জোরকদমে তদন্ত চালাচ্ছে সিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *