আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Mamata Banerjee : পুরভোটের আগে শক্তি যাচাই, কারা মমতার সঙ্গে? জেলাভিত্তিক তালিকা তৈরির নির্দেশ কালীঘাটের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর মরশুম মিটলেই পুরভোটের দামামা (Mamata Banerjee)। আগামী মাসের শেষে কলকাতা ও হাওড়া পুরভোট। তার আগেই নিজের শিবির গোছাতে জেলায় জেলায় কারা তাঁর সঙ্গে আছে তার তালিকা তৈরির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুজোর পরই রাজ্য নেতাদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। তৃণমূল সূত্রে খবর, পুজোর জনসংযোগ মমতার নতুন নয়। জেলায় জেলায় নেতাদের নাম ধরে চেনেন তিনি। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কালীঘাট শিবিরে ভাঙন ধরেছে বলে মনে করছে নেতৃত্ব। তাই এখন থেকেই (Mamata Banerjee) জেলাভিত্তিক হিসাব নিকাশ শুরু।

 

ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তথ্য দেওয়ার জন্য জেলা নেতাদের হলফনামা (Mamata Banerjee) সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। সেই তথ্য সংগ্রহের পাশাপাশি পুরভোটের প্রস্তুতিও সেরে নেওয়া হচ্ছে।  কালীঘাটের অভিযোগ, বিভিন্ন জেলায় তাদের কর্মীরা বিজেপির অত্যাচার ও প্রশাসনিক হয়রানির মুখে পড়ছেন (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে এবার বিজয়ার শুভেচ্ছা জানালেও মিষ্টিমুখ করেননি মমতা। কালীঘাটে বাড়ির বাইরে বেরিয়ে সকলের সঙ্গে বিজয়া করলেও মিষ্টিমুখ (Mamata Banerjee) এড়িয়ে গিয়েছেন।

 

মমতা ঘনিষ্ঠ এক নেতার কথায়, (Mamata Banerjee) “এই পরিস্থিতিতে জেলায় জেলায় কারা মমতার সঙ্গে আছে তার আঁচ মিলছে। সেই তথ্য আমরা সংগ্রহ করছি। পুরভোটের প্রস্তুতি হোক বা দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি, সব কাজেই এই তথ্য কাজে লাগবে।” (Mamata Banerjee) তৃণমূলের আশঙ্কা, পুরভোটে প্রার্থীদের নিরাপত্তা না দিলে বিজেপি প্রশাসনিক চাপ তৈরি করে প্রার্থীদের ভাঙিয়ে নিতে পারে। ফলে কোনও খামতি রাখতে চাইছে না কালীঘাট। জেলার তালিকা হাতে এলেই পুজোর পর প্রার্থী নির্বাচন ও ভোটের কৌশল নিয়ে চূড়ান্ত বৈঠক করবেন (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *