Jaishankar : যুদ্ধ থামাতে আলোচনাই একমাত্র পথ, রাষ্ট্রপুঞ্জ দিবসে বড় বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পৃথিবীর দুই প্রান্তে চলা দুই যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar)। রবিবার রাষ্ট্রপুঞ্জ দিবস উপলক্ষে দিল্লিতে চিন্ময় অমৃত মহোৎসব আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক মহল হাত গুটিয়ে অসহায় দর্শক হয়ে বসে থাকতে পারে না। যে কোনও সংঘাত থামানোর একমাত্র উপায় (Jaishankar) আলোচনা এবং কূটনীতি।
পূর্ব ইউরোপে রাশিয়া-ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইজরায়েল-ইরান, (Jaishankar) এই দুই যুদ্ধের কথা উল্লেখ করে জয়শঙ্কর (Jaishankar) বলেন, “পৃথিবীতে বর্তমানে দুটো বড় সংঘাত চলছে। এর ফল ভুগতে হচ্ছে তাঁদের, সংঘাতের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত যাঁদের কোনও সম্পর্ক নেই। যাঁদের এখানে কিছুই করার নেই, তাঁরাই যুদ্ধের মূল্য চোকাচ্ছেন (Jaishankar)।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে তিনি বলেন, (Jaishankar) “আমরা অসহায় দর্শক হয়ে থাকতে পারি না। ভারত সবসময় আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার পক্ষপাতী।” যুদ্ধ থামাতে ভারতের ভূমিকা কী (Jaishankar)? এই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী জানান, যুদ্ধ থামাতে ভারত নিজেদের মতো করে চেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে অন্য যে কোনও দেশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেও প্রস্তুত নয়াদিল্লি (Jaishankar)।
অন্যদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও উত্তপ্ত। সৌদি আরবে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালীতে অচলাবস্থা অব্যাহত। এর মধ্যেই ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন (Jaishankar) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই যুদ্ধই বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে ভারত যে যুদ্ধ নয়, শান্তি ও কূটনীতির পথেই হাঁটতে চায়, (Jaishankar) রাষ্ট্রপুঞ্জ দিবসের মঞ্চ থেকে সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী।
