আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Amit Shah : মোদীর প্রয়াত পিতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য খার্গের, শালীনতার সীমা ছাড়াচ্ছে কংগ্রেস: শাহ

কিউ ইন্ডিয়া বাংলা, পাটনা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত পিতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। রবিবার পটনায় এক সভায় বক্তৃতা চলাকালীন “মোদীর বাপও যাবেন” বলে মন্তব্য করেন তিনি (Amit Shah)। কংগ্রেস দিন দিন শালীনতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে পাল্টা তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার পটনায় বক্তৃতা দিচ্ছিলেন খার্গে । কালো টাকা ইস্যুতে মোদীকে আক্রমণ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর মিথ্যা বলার অভ্যেস আছে। ১০০ দিনে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি কোথায় গেল?”

 

বক্তৃতা চলাকালীন দর্শকাসন থেকে এক ব্যক্তি বলে ওঠেন, “মোদী যাচ্ছেন না।” তা শুনেই মেজাজ হারান খড়্গে (Amit Shah)। পরপর তিনবার তিনি বলে ওঠেন, “মোদীর বাপও যাবেন।” তাঁর এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। যদিও সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সূত্রে দাবি, পুরো ঘটনাটি একটি ভুল বোঝাবুঝি (Amit Shah)। দর্শকাসনে থাকা সন্তোষ কুমার নামে এক ব্যক্তি বলেন, তিনি আসলে বলেছিলেন “বিদ্রোহ না হলে মোদী যাবেন না”, কিন্তু তার আংশিক শুনে ভুল বোঝা হয়েছে। ঘটনার পর কংগ্রেস কর্মীরা তাঁকে মারধর করে বের করে দেন বলেও অভিযোগ (Amit Shah)।

 

এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সমাজমাধ্যমে তিনি লেখেন, “আজ পটনায় কংগ্রেস সভাপতি মোদীজির পিতার বিষয়ে আপত্তিকর মন্তব্য করে শালীনতার সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। রাহুল গাঁধীর নেতৃত্বে কংগ্রেস দিন দিন শালীনতার সীমা ছাড়াচ্ছে।” শাহের (Amit Shah) দাবি, लगातार ভোটে হেরে হতাশায় ডুবে গিয়েছে কংগ্রেস, তাই কুকথার রাজনীতি ছাড়া তাদের হাতে কিছু নেই। প্রধানমন্ত্রীর প্রয়াত পিতাকে টেনে রাজনৈতিক আক্রমণ নিয়ে ফের প্রশ্নের মুখে কংগ্রেসের রুচিবোধ। বিজেপির অভিযোগ, (Amit Shah) এটি কংগ্রেসের সংস্কৃতিতে পরিণত হয়েছে। যদিও ঘটনার নেপথ্যে ভুল বোঝাবুঝির তত্ত্ব সামনে আসায় বিতর্ক আরও জটিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *