NANDIGRAM-REJINAGAR : বুধেই শপথ নন্দীগ্রাম-রেজিনগরের দুই বিজেপি বিধায়কের, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- পালাবদলের বাংলায় প্রথম উপনির্বাচনেই (NANDIGRAM-REJINAGAR) বড় জয় বিজেপির। নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রেই পদ্ম শিবিরের জয়জয়কার। এবার আনুষ্ঠানিকভাবে বিধায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পালা। আগামী বুধবার বিধানসভায় শপথ নেবেন নন্দীগ্রামের জয়ী প্রার্থী হাসিরানী রথ ও রেজিনগরের জয়ী প্রার্থী সাকারভ সরকার (NANDIGRAM-REJINAGAR)। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটে । বিজেপি ক্ষমতায় আসে। সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন – নন্দীগ্রাম ও ভবানীপুর। দুটি কেন্দ্রেই তিনি বিপুল ভোটে জয়ী হন। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয় তাঁকে। তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন, ভবানীপুর রেখে দেন।
অন্যদিকে, তৃণমূল থেকে বিজেপিতে আসা হুমায়ুন কবীরও দুটি কেন্দ্র থেকে জয় পান – নওদা ও রেজিনগর। তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে এই দুটি আসন শূন্য হয় (NANDIGRAM-REJINAGAR)।
শূন্য আসনে গত ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচন ছিল নতুন সরকারের কাছে অ্যাসিড টেস্ট। কারণ পালাবদলের পর এটাই ছিল রাজ্যের প্রথম ভোট। বিজেপি নন্দীগ্রামে প্রার্থী করে হাসিরানী রথকে এবং রেজিনগরে প্রার্থী করে সাকারভ সরকারকে।
ভোটের ফলে দেখা যায়, দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। নন্দীগ্রামে আন্দোলনের জমি ধরে রেখেছে গেরুয়া শিবির, আর রেজিনগরেও নিজেদের শক্তি প্রমাণ করেছে তারা।
এবার শপথগ্রহণের পালা। বিধানসভা সূত্রে খবর, আগামী বুধবার বেলা ১১টায় বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। স্পিকার রথীন্দ্র বসু দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিজেপি বিধায়করা। ইতিমধ্যেই শপথের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।
এই শপথগ্রহণের মাধ্যমে বিধানসভায় বিজেপির শক্তি আরও বাড়বে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই শপথ নতুন বিধায়কদের কাছে বাড়তি অনুপ্রেরণা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শপথের পর থেকেই তাঁরা পুরোদমে বিধানসভার কাজে যোগ দিতে পারবেন এবং নিজ এলাকার উন্নয়নের কাজ শুরু করতে পারবেন।
