আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Chorbagan : চোরবাগান কাণ্ডে বড় মোড়! ধৃত ২ ঘোষকের কণ্ঠস্বর পরীক্ষা করতে চায় পুলিশ

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- চোরবাগান দুর্ঘটনার তদন্তে এবার ফরেনসিক পরীক্ষা (Chorbagan)। সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনার সময় মাইকে ঘোষণার দায়িত্বে থাকা দুই ঘোষক সেন্টু ও কালিয়ার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতের (Chorbagan) দ্বারস্থ হল পুলিশ।

 

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার আগে মাইকে যে ঘোষণা হয়েছিল, (Chorbagan) তার ভয়েসের সঙ্গে ধৃতদের গলা মিলছে কি না তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই এমন বেশ কিছু ভিডিও ফুটেজ শনাক্ত করা হয়েছে যেখানে নির্দেশমূলক (Chorbagan) মাইকিং স্পষ্ট শোনা যাচ্ছে। সেই অডিওগুলিও পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের অনুমতি নিয়ে ধৃত সেন্টু ওরফে সঞ্জীব রাহা এবং কালিয়া ওরফে কুশল মজুমদারের কণ্ঠস্বরের নমুনা ফরেনসিক পরীক্ষা করা হবে (Chorbagan)।

 

তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য (Chorbagan)। মণ্ডপ থেকে বাইরে বের হওয়ার পথে বেশ কয়েকটি স্টল বসানো হয়েছিল, যার কোনও অনুমতি ছিল না। সেই অনুমতি কারা দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া পুজোর থিম এমন ছিল যে (Chorbagan) বাইরের শব্দ ভিতরে আসা সম্ভব নয়। তাহলে বাইরে থাকা দর্শনার্থীদের জন্য মণ্ডপ ভেঙে যাওয়ার মতো ভুয়ো ঘোষণা কেন করা হল, (Chorbagan) তা নিয়ে প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা।

 

অন্যদিকে পর্যাপ্ত পুলিশ ছিল না বলে (Chorbagan) যে অভিযোগ উঠেছিল তা নস্যাৎ করেছে লালবাজার। তাদের দাবি, ঘটনার সময় ইন্সপেক্টর সহ প্রায় ১৫০ জন পুলিশ, হোমগার্ড ও পুজো ভলান্টিয়ার সেখানে উপস্থিত ছিলেন। ছিলেন বেসরকারি নিরাপত্তা কর্মীরাও (Chorbagan)। ভিড় বাড়ায় দু’জন ডেপুটি কমিশনার (আইপিএস) পদমর্যাদার অফিসারকেও আনা হয়। হোমগার্ডদের দড়ি ছেড়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, (Chorbagan) সিসিটিভি ফুটেজে এখনও তার প্রমাণ মেলেনি বলেই দাবি পুলিশের।

 

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬০-৭০ জনের বয়ান নেওয়া হয়েছে, (Chorbagan) যার মধ্যে রয়েছেন জখম ব্যক্তিরাও। ধৃত দুই ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টু, যিনি কমিটির কোষাধ্যক্ষ ছিলেন, তাকে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশি (Chorbagan) হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুজো কমিটি অনুমতিপত্রে যে বন্দোবস্তের কথা জানিয়েছিল, বাস্তবে তার থেকে কতটা সরে গিয়েছিল তা খতিয়ে দেখছে সিট। অনুমতিপত্রও চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগের (Chorbagan) কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *