আজকের দিনেবিশ্ব

KANPUR NEWS : হাত বাঁধা ছাদে, দেড় কিমি টেনে নিয়ে গিয়ে চাকায় পিষে মৃত্যু! কানপুরে চাঞ্চল্য

কিউ ইন্ডিয়া বাংলা, কানপুর :- চলন্ত গাড়ির ছাদে এক ব্যক্তি, তাঁর হাত বাঁধা (KANPUR NEWS) গাড়ির জানলায়। এই অবস্থাতেই দেড় কিলোমিটার ছুটল চারচাকা, তারপর রাস্তায় ছুড়ে ফেলে চাকায় পিষে দেওয়ার অভিযোগ! (KANPUR NEWS) দশেরার রাতে কানপুরে ঘটল এমনই হাড়হিম করা ঘটনা। গত ২০ অক্টোবর রাতের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই শিউরে উঠেছে গোটা দেশ।

 

মৃত যুবকের নাম বিরু সিং, বয়স ৩৭ (KANPUR NEWS)। কানপুরের আররা এলাকার বাসিন্দা, তিন সন্তানের বাবা বিরু পেশায় একটি খাদ্য পণ্য সংস্থার সেলসম্যান ছিলেন। অভিযুক্ত রাজবীর এবং মেওয়ালাল, দুজনেই বিরুর পূর্ব পরিচিত। পরিবারের অভিযোগ, দশেরার একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে (KANPUR NEWS) রাজবীর ও মেওয়ালালের সঙ্গে বিরুর বচসা বাঁধে। পুরনো শত্রুতার জেরেই তারা বিরুকে বেধড়ক মারধর করে। তারপর আহত অবস্থাতেই তাঁকে গাড়ির ছাদে তুলে জানলার সঙ্গে হাত বেঁধে দেয়। ওই অবস্থাতেই প্রায় দেড় (KANPUR NEWS) কিলোমিটার গাড়ি ছোটায় অভিযুক্তরা। শেষে রাস্তায় ছুড়ে ফেলে গাড়ির চাকায় পিষে দেয় বলে অভিযোগ।

 

রাস্তায় গুরুতর আহত অবস্থায় (KANPUR NEWS) বিরুকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন পরিচিত দেবেন্দ্র সিং চৌহান। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবস্থার অবনতি হওয়ায় হাল্লেট হাসপাতালে স্থানান্তরিত করা হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর পরিবারের তরফে থানায় অভিযোগ (KANPUR NEWS) দায়ের করা হয়েছে। কানপুরের নাউবাস্তার এসিপি অভিষেক কুমার রাহুল জানিয়েছেন, এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দশেরার রাতে এমন নৃশংস (KANPUR NEWS) ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *