আজকের দিনেগ্রীন রুমপূজা দর্পনবাংলার আয়নাবিশ্বভারত

Iman Chakraborty : আমেরিকায় হেনস্তা ইমন চক্রবর্তীকে, শেষমেশ ফিলাডেলফিয়ায় পৌঁছে কী বললেন গায়িকা?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নিউ জার্সির দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আমেরিকার মাটিতে চরম হেনস্তার শিকার হতে হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীকে (Iman Chakraborty )। ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে অভব্য আচরণ এবং ধাক্কা মেরে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ইমন চক্রবর্তীর অভিযোগ, তাঁর এবং তাঁর সহশিল্পীদের বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাঁদের বিমানে উঠতে দেওয়া হয়নি (Iman Chakraborty )। ফেসবুক লাইভে এসে তিনি জানান, নির্ধারিত সময়ে ডালাস বিমানবন্দরে পৌঁছনোর পরেও কোনও কারণ ছাড়াই তাঁদের বোর্ডিং গেটে আটকে দেওয়া হয়।

 

(Iman Chakraborty )প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও খারাপ হয়। ইমন ও তাঁর টিমের সদস্যদের গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে গেট থেকে বাইরে বের করে দেওয়া হয়। এমনকি সঙ্গে থাকা বাদ্যযন্ত্রগুলি নিয়েও তুচ্ছতাচ্ছিল্য করা হয় বলে অভিযোগ গায়িকার (Iman Chakraborty )। এই ঘটনার জেরে নির্দিষ্ট ফ্লাইটটি ধরতে পারেননি তাঁরা। বিকল্প ফ্লাইটের কথা বলা হলেও তা অনিশ্চিত ছিল, ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন শিল্পীরা। তবে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ায় (Iman Chakraborty ) নিরাপদে পৌঁছেছেন ইমন ও তাঁর টিম। সেখান থেকেই উদ্বিগ্ন অনুরাগীদের আশ্বস্ত করে গায়িকা বলেন, “আমরা নিরাপদে ফিলাডেলফিয়া পৌঁছে গিয়েছি। আজ রাতে মঞ্চে ওঠার জন্য প্রস্তুত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *