আজকের দিনেতিলোত্তমাপূজা দর্পনবাংলার আয়না

Chorbagan : চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু! শোকপ্রকাশ বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কলকাতার চোরবাগান সর্বজনীন পূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে (Chorbagan) প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীন।শনিবার ফেসবুকে হিন্দি ও বাংলায় দুটি (Chorbagan) পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন, “কলকাতার চোরবাগান সর্বজনীন পূজা মণ্ডপে পদদলিত হওয়ার ঘটনায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রয়াত আত্মাদের শান্তি (Chorbagan) দান করেন।”

 

নীতিন নবীন আরও লেখেন, (Chorbagan) আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দিক মা দুর্গা। একই সঙ্গে তিনি জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে। হিন্দিতে (Chorbagan) করা পোস্টেও তিনি একই বার্তা দেন। প্রসঙ্গত, সপ্তমীর রাতে চোরবাগানের পুজো মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এই (Chorbagan) মর্মান্তিক দুর্ঘটনায় একাধিক পুণ্যার্থী হতাহত হন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *