CRICKET…চাপ সৃষ্টি করে ভারতে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না , হুশিয়ারি বাংলাদেশের
কিউ ইন্ডিয়া বাংলাঃ- অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো স্পষ্ট নয় । এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি। তাতেও কাটেনি জট। বাংলাদেশকে ২১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। তার আগের দিন অর্থাৎ আজ ২০ শে জানুয়ারি যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়ে দিলেন, অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না। বিকল্প ভেন্যুর ব্যবস্থা যদি আইসিসি না করে সরাসরি বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ । যদি লিটন – মুস্তাফিজুররা বিশ্বকাপ না খেলেন তাহলে তার পর সর্বোচ্চ র্যাংকধারী দল স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পাবে। যদিও আইসিসির পক্ষ থেকে স্কটল্যান্ডকে কিছু জানানো হয়নি । বল এখন আইসিসির কোর্টে।
পূর্বের উদাহরণ দিয়ে বাংলাদশের যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এর আগে এমন উদাহরণ আছে; পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। বিগত চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারতের ম্যাচ গুলি সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল । আমরা অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
